নিজের স্বামী থাকতে পরের স্বামীকে নিয়ে ঘুরছেন বৈশাখী! বেলাগাম আক্রমণ বিজেপি নেতা জয়ের

রাজনৈতিক সচেতনতা নেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়। নিজের স্বামী থাকতে পরের স্বামীকে নিয়ে ঘুরছেন। বর্ধমানের বড়শুলে এই ভাষাতেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন জয় বন্দ্যোপাধ্যায়

রাজনৈতিক সচেতনতা নেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। নিজের স্বামী থাকতে পরের স্বামীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। বর্ধমানের বড়শুলে এই ভাষাতেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য তথা অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রী দেবশ্রী রায়কে বিজেপিতে নেওয়ার জন্য জোর সওয়াল করেন তিনি।

বৈশাখীকে আক্রমণ

বৈশাখীকে আক্রমণ

বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা প্রেমের জায়গা কিন্তু পরকীয়ার জায়গা নয়। যেভাবে তিনি নিজের স্বামী থাকতে পরের স্বামীকে নিয়ে ঘুরছেন, তা বাংলার মানুষ মেনে নেবে না। বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে আনকোরা মহিলা বলেও আক্রমণ করেন তিনি।

দেবশ্রীর প্রশংসা

দেবশ্রীর প্রশংসা

দেবশ্রী রায়কে বিজেপিতে নেওয়ার পক্ষে সওয়াল করতে গিয়ে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁর ছবি অপরূপার প্রথম অভিনেত্রী তিনি। বাংলার গ্লামার কুইন।

কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের কাছে আবেদন

কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের কাছে আবেদন

দেবশ্রী রায়কে দলে নেওয়ার জন্য বর্ধমানের সভা থেকে কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের কাছে সওয়াল করেন জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দেবশ্রী রায়কে দলে নেওয়া হোক, তার জন্য যদি শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দল ছেড়ে যান, যাবেন। তিনি নিজেই দেবশ্রী রায়কে বিজেপিত স্বাগত জানান। তিনি বলেন, এর জন্য যদি বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়কে হারাতে হয়, তাতেও রাজি আছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+