বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদ, মমতার শপথে যাচ্ছেন না দিলীপ ঘোষ
বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদ, মমতার শপথে যাচ্ছেন না দিলীপ ঘোষ
বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহন অনুষ্ঠানে যাচ্ছেন না দিলীপ ঘোষ। তাঁকে শপথ গ্রহন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ রাজভবনে শপথ নেবেন িতনি। এই নিয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আর কিছুক্ষণ পরেই রাজভবনে তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাড়ে ১০টার আগেই কালীঘােটর বাড়ি থেকে বেরোবেন িতনি। করোনা আবহের কারণে ছোট করে হবে অনুষ্ঠান। মমতার সঙ্গে শপথ গ্রহন অনুষ্ঠানে থাকবেন ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোরের ভোট কৌশলের মমতার জয় আরও নিশ্চিত হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
তৃণমূল কংগ্রেসের জয়ের পর থেকেই রাজ্যের একাধিক জায়গায় আক্রান্ত হতে শুরু করেছেন বিজেপি কর্মীসমর্থকরা। প্রায় ৬ জন বিজেপি কর্মী খুন হয়েছেন বলে অভিযোগ করেছেন বিজেপির রাজ্যসভাপতি। এই নিয়ে রাজ্যপালের কাছে নালিশ জানিয়েছেন। প্রতিবাদে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহন অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ।
বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনা খতিয়ে দেখতে গতকালই রাজ্যে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি জেপি নাড্ডা। তিনি সোনারপুর ও বেলেঘাটায় আক্রান্ত বিজেপিকর্মীদের বাড়িতে যান। তাঁদের সঙ্গে কথা বলেন। বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিজে টুইট করে মোদীর ফোনের কথা জানান।












Click it and Unblock the Notifications