পুলিশকে আত্মবিশ্বাস না হারানোর পরামর্শ! পশ্চিমবঙ্গের পরিবর্তন সামনে, আশ্বস্ত করলেন দিলীপ ঘোষ

পুলিশকে আত্মবিশ্বাস না হারানোর পরামর্শ! পশ্চিমবঙ্গের পরিবর্তন সামনে, আশ্বস্ত করলেন দিলীপ ঘোষ

মানুষ অত্যাচার সহ্য করতে পারছে না। বেরিয়ে পড়েছে রাস্তায়। মন্তব্য করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সুযোগ পেয়ে বিজেপির ঝাণ্ডার তলায় হাজার হাজার মানুষ এসেছেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের পরিবর্তন সামনে চলে আসছে। তাই তৃণমূল ভয় পেয়ে বিজেপিকে(BJP) আক্রমণ করছে।

পুলিশকে আত্মবিশ্বাস না হারানোর পরামর্শ

পুলিশকে আত্মবিশ্বাস না হারানোর পরামর্শ

পুলিশকে আত্মবিশ্বাস না হারানোর পরামর্শ দিয়েছেন দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, বিজেপি জিতলে, সরকার হলে, পুলিশের মান, সম্মান অধিকার ফিরিয়ে দেওয়া হবে। তৃণমূলের লোকেরা পুলিশের সঙ্গে চাকর-বাকরের মতো আচরণ করে, বাড়িতে জল বইতে হয়। ঘর মুছে আসতে হয় তৃণমূল নেতার।

পুলিশের গাড়ির হাওয়া খোলার পরামর্শ

পুলিশের গাড়ির হাওয়া খোলার পরামর্শ

দিলীপ ঘোষ এদিন পুলিশের গাড়ির হাওয়া খুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন, দলের কর্মী সমর্থকদের। তৃণমূলের চাপে পড়ে পুলিশ যা পারছে লিখে দিচ্ছে। তাই পুলিশ ডাকলে দলের নেতা কর্মীদের না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। পুলিশ আসতে, তাদের কাছে এফআইআর ওয়ারেন্টের কথা জানতে চাইবেন। সোশ্যাল মিডিয়ায় কিছু লিখলেই সাইবার ক্রাইমে মামলা করা হচ্ছে আর থানায় নিয়ে গিয়ে হাতে পিস্ত ধরিয়ে আর্মস কেস দেওয়া হচ্ছে। অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

 সততা থাকলে সিবিআই তদন্ত করুন

সততা থাকলে সিবিআই তদন্ত করুন

তিনি বলেন, যদি সততা থাকে তাহলে মণীশ শুক্লা খুনে সিবিআই তদন্তের আদেশ দিন। তৃণমূলের অনেক নেতাই এই খুনে জড়িত। বিজেপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগও তিনি করেছেন। কোনও কেসের ফয়সালা হচ্ছে না। বিজেপির নেতাদের ডাকা হচ্ছে আর টর্চার করা হচ্ছে। অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, থানার সামনে স্টেনগান হাতে দুষ্কৃতী ঘুরে বেড়াচ্ছে এটা প্রশাসন কিংবা তৃণমূল নেতারা জানে না হতে পারে না। তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে মণীশ শুক্লা খুনের তদন্ত করাতে হবে। প্রশাসন এবং তৃণমূল দল মিলে এই ধরনের খুন করাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

 ভয় পেয়ে তৃণমূলের আক্রমণ

ভয় পেয়ে তৃণমূলের আক্রমণ

তিনি বলেন, বিজেপির ঝাণ্ডার তলায় হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন। তাতে তৃণমূল ভয় পেয়ে গিয়েছে আর আক্রমণ করছে। আৎ দু-চার মাসের কষ্ট, দু-চারটে কেস খেতে হবে। দক্ষিণ কলকাতায় পরিবর্তন হবে বলেও এদিন মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

চা চক্রে কর্মীদের সঙ্গে যোগাযোগ

চা চক্রে কর্মীদের সঙ্গে যোগাযোগ

চা চক্রে কর্মীদের সঙ্গে যোগাযোগ হয়। তিনি জেলায় চা চক্র করেছেন, কিন্তু কলকাতায় কম ছিল। এবার কলকাতাতেও তা বাড়ানো হয়েছে। কেননা পুজোর জন্য কিছুদিন এই সংযোগ বন্ধ থাকবে। এটা বিজেপির সাধারণ জীবন যাত্রার অঙ্গ বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+