সোশ্যাল মিডিয়ায় মোদী-মমতা অশ্লীল ছবি! গ্রেফতার প্রাক্তন তৃণমূল নেতা
এবার অশ্লীল ছবি পোস্ট করার অভিযোগে আটক এক বিজেপি নেতা।
এবার অশ্লীল ছবি পোস্ট করার অভিযোগে আটক এক বিজেপি নেতা। নিমাই হাজরা নামে ওই নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বলে অভিযোগ। বীরভূমের ইলামবাজার থেকে তাঁকে আটক করা হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, আগে তৃণমূলে ছিলেন নিমাই হাজরা। ইলামবাজার পায়ের অঞ্চলের ১১৪ নম্বর বুথের সভাপতি ছিলেন তিনি। ভোটের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকেই বিজেপি ও তৃণমূলের মধ্যে পারষ্পরিক দোষারোপের পালা শুরু হয়ে যায়। অভিযোগের ভিত্তিতে আটক করা হয় নিমাই হাজরাকে।












Click it and Unblock the Notifications