রেশন 'দুর্নীতি'তে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলররা! জ্যোতিপ্রিয়র 'স্বীকারোক্তি'র ভিডিও হল ভাইরাল
করোনা লকডাউনে বিভিন্ন জায়গায় রেশনে দুর্নীতির অভিযোগ তুলছে বিরোধীরা। মুখ্যমন্ত্রীও রেশন দোকান থেকে দলীয় নেতা কর্মীদের মাল তুলে নেওয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন।
করোনা লকডাউনে বিভিন্ন জায়গায় রেশনে দুর্নীতির অভিযোগ তুলছে বিরোধীরা। মুখ্যমন্ত্রীও রেশন দোকান থেকে দলীয় নেতা কর্মীদের মাল তুলে নেওয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন। এই পরিস্থিতিতে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের একটি ভিডিও পোস্ট করে তৃণমূলের বিরুদ্ধে রেশনে দুর্নীতির অভিযোগ আরও জোরাল করলেন বিজেপি নেতা অমিত মালব্য। যদিও সেই ভিডিও-র সত্যতা পরীক্ষা করে দেখেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া।
|
জ্যোতিপ্রিয় মল্লিকের ভিডিও পোস্ট বিজেপি নেতার
বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য দলের জনপ্রতিনিধিদের নিয়ে করা একটি বৈঠকের ভিডিও পোস্ট করেছেন। যা মুহুর্তেই ভাইরাল হয়েছে। যেখানে জ্যোতিপ্রিয় মল্লিককে দেখা যাচ্ছে তৃণমূল কাউন্সিলরকে হুঁশিয়ারি দিতে।

তৃণমূল নেতাকে হুঁশিয়ারি
ভিডিওতে দেখা যাচ্ছে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মনিরুল নামে তৃণমূল নেতাকে বলছেন উত্তর ২৪ পরগনা জুড়ে রেশন থেকে তৃণমূল কাউন্সিলররা চাল তুলে নিচ্ছেন। খাদ্যমন্ত্রী বিশেষ করে উল্লেখ করেছেন, উত্তর দমদদম, কামারহাটি, ভাটপাড়া, হালিসহরে কাউন্সিলররা গিয়ে কীভাবে চাল তুলছে, সেই প্রস্ন করছেন জ্যোতিপ্রিয়। তিনি উত্তর দমদমে চাল ফেরত করিয়েছেন বলে জানিয়েছেন তিনি। চাল তুলে নিলে, রেশন ডিলাররা গ্রাহকদের চাল কম দেবে বলেও জানিয়েছেন তিনি।

নজরদারি করতে নির্দেশ
জ্যোতিপ্রিয় মল্লিককে বলতে শোনা যাচ্ছে, হালিসহর, ভাটপাড়া, টিটাগড়, কামারহাটি, উত্তর দমদমে মনিরুল নামে তৃণমল নেতাকে নজরদারি করতে বলছেন। পাশাপাশি তিনি বলছে, পুরো বিষয়টি তাঁকে জানাতে। খাদ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে সেইসব নেতার সঙ্গে কথা বলবেন।
পাশাপাশি খাদ্যমন্ত্রী অভিযোগ করেন, বাগদায় আটা কম দেওয়া হচ্ছে। খাদ্যমন্ত্রী এপ্রসঙ্গে হেলেঞ্চা, মিনাখার কথা উল্লেখ করেছেন।

বিজেপির অভিযোগ
বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, রাজ্যের গরিবরা রেশন পাচ্ছেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বিজেপিকে ত্রাণ সামগ্রী বিলির কাজে বাধা দিচ্ছে। বিশেষ করে এই অভিযোগ তুলেছেন জলপাইগুড়ি, আলিপুর দুয়ার ও ব্যারাকপুরের বিজেপি সাংসদরা।












Click it and Unblock the Notifications