ধর্ষণকেই শিল্পে পরিণত করেছে রাজ্য, কড়া আক্রমণে অগ্নিমিত্রা

'রাজ্যে কোনও শিল্প নেই। ধর্ষণকেই শিল্পে পরিণত করেছে রাজ্য সরকার।' নদিয়ার কালিগঞ্জে যুবতীর গণধর্ষণের ঘটনায় প্রতিবাদী অবস্থান মঞ্চে এসে এমনই ভাষায় তোপ দাগলেন বিজেপির মহিলা সভানেত্রী অগ্নিমিত্রা পাল।

রাজ্যে কোনও শিল্প নেই। ধর্ষণকেই শিল্পে পরিণত করেছে রাজ্য সরকার। নদিয়ার কালিগঞ্জে যুবতীর গণধর্ষণের ঘটনায় প্রতিবাদী অবস্থান মঞ্চে এসে এমনই ভাষায় তোপ দাগলেন বিজেপির মহিলা সভানেত্রী অগ্নিমিত্রা পাল। এদিন মুখ্যমন্ত্রী ও রাজ্যের পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় তুলে অগ্নিমিত্রা পাল আরও অভিযোগ করেন, রাজ্যে মহিলাদের ওপর অত্যাচার বাড়ছে। অথচ নীরব ভূমিকা পালন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কোনো প্রতিবাদ তিনি করেন না। ধিক্কার জানাই মুখ্যমন্ত্রীকে। রাজ্যের পুলিশ প্রশাসনের বিবেকে বাঁধে না, তাদের টিকি বাঁধা রয়েছে নবান্নে। ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার রাতে। ওই দিন ছোট চাঁদঘর এলাকা থেকে টোটো চেপে দাদুর বাড়ি যাচ্ছিল ওই যুবতী। অভিযোগ, সেই সময় ৩ যুবক টোটো থামিয়ে অস্ত্র দেখিয়ে যুবতীকে জোর করে পাশের পেয়ারাবাগান নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। শুক্রবার যুবতীর পরিবারের তরফে সুজাউদ্দিন আহমেদ, ভাসু শেখ ও মিঠুন শেখের নামে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ একজনকে গ্রেফতার করে। বাকি দুজন অভিযুক্ত এখনো গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে নির্যাতিতার পরিবার। পুলিশ অভিযুক্তদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে। দোষীদের শাস্তির দাবিতে এদিন কৃষ্ণনগর আদালতে পৌঁছেছিলেন অগ্নিমিত্রা পাল। ওই যুবতীর পরিবারের সঙ্গেও কথা বলেন বিজেপি নেত্রী। সেখানেই অবস্থান মঞ্চ থেকে থেকে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। রাজ্য সরকারের বিরুদ্ধে বিষোদগার করেন বিজেপি রাজ্য মহিলা সভানেত্রী।

এদিন মুখ্যমন্ত্রী ও রাজ্যের পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় তুলে অগ্নিমিত্রা পাল আরও অভিযোগ করেন, 'রাজ্যে মহিলাদের ওপর অত্যাচার বাড়ছে। অথচ নীরব ভূমিকা পালন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কোনো প্রতিবাদ তিনি করেন না। ধিক্কার জানাই মুখ্যমন্ত্রীকে।' রাজ্যের পুলিশ প্রশাসনের বিবেকে বাঁধে না, তাদের টিকি বাঁধা রয়েছে নবান্নে।'

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার রাতে। ওই দিন ছোট চাঁদঘর এলাকা থেকে টোটো চেপে দাদুর বাড়ি যাচ্ছিল ওই যুবতী। অভিযোগ, সেই সময় ৩ যুবক টোটো থামিয়ে অস্ত্র দেখিয়ে যুবতীকে জোর করে পাশের পেয়ারাবাগান নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ।

শুক্রবার যুবতীর পরিবারের তরফে সুজাউদ্দিন আহমেদ, ভাসু শেখ ও মিঠুন শেখের নামে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ একজনকে গ্রেফতার করে। বাকি দুজন অভিযুক্ত এখনো গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে নির্যাতিতার পরিবার। পুলিশ অভিযুক্তদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে। দোষীদের শাস্তির দাবিতে এদিন কৃষ্ণনগর আদালতে পৌঁছেছিলেন অগ্নিমিত্রা পাল। ওই যুবতীর পরিবারের সঙ্গেও কথা বলেন বিজেপি নেত্রী।

সেখানেই অবস্থান মঞ্চ থেকে থেকে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। রাজ্য সরকারের বিরুদ্ধে বিষোদগার করেন বিজেপি রাজ্য মহিলা সভানেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+