উস্কানিমূলক মন্তব্য! অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের বিজেপির
বীরভূম জেলা বিজেপির তরফে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। মাস দুয়েক আগে জেলা তৃণমূল সভাপতি জেলার বিজেপি কর্মীদের হাত পা ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
বীরভূম জেলা বিজেপির তরফে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। মাস দুয়েক আগে জেলা তৃণমূল সভাপতি জেলার বিজেপি কর্মীদের হাত পা ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মল্লারপুর থানায় এই অভিযোগ দায়ের করেছেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায়।

১৫ জুলাই অনুব্রত মণ্ডলের নির্দেশ
১৫ জুলাই মল্লারপুরেই কর্মীসভা করেছিলেন অনুব্রত মণ্ডল। সেই সভায় তৃণমূল কর্মীরা অনুব্রত মণ্ডলের কাছে রেশন-সহ বিভিন্ন ইস্যুতে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করেছিলেন। সেক্ষেত্রে অনুব্রত মণ্ডল বিজেপি কর্মীদের হাত পা ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। অনুব্রত মণ্ডলের প্রশ্ন ছিল, দলের কর্মীদের কি হাত পা নেই। যদিও সেই ভিডিও-র সত্যতা পরীক্ষা করে দেখেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া।

কাজ বন্ধ রাখা যাবে না, দলের কর্মীদের হুঁশিয়ারি দিয়েছিলেন অনুব্রত
সেই সভায় দলের কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, কোনও সকাজ বন্ধ রাখা যাবে না। তিনি সব হিসেব নেবেন বলেও জানিয়েছিলেন।

১৪ সেপ্টেম্বর রাতে অভিযোগ দায়ের বিজেপির
১৪ সেপ্টেম্বর রাতে মল্লারপুর থানায় বিজেপির তরফ থেকে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। জেলা বিজেপির সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায় জানিয়েছেন, অনুব্রত মণ্ডল ১৫ জুলাইয়ের সভা থেকে হুমকি দেওয়ার পর থেকেই এলাকার বিজেপি কর্মীরা ভীত। এলাকায় ওই দিনের পর থেকে বিজেপির ওপর তৃণমূলের নির্যাতন বেড়ে গিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এছাড়াও তৃণমূলের কর্মসূচিতে করোনা বিধি মানা হচ্ছে না বলেও অভিযোগ তোলা হয়েছে।

আমল দিতে রাজি নয় তৃণমূল
যদিও জেলা তৃণমূলের তরফে এই ধরনের অভিযোগকে আমল দেওয়া হয়নি। তাদের মন্তব্য আগে অনুব্রত মণ্ডলের সমকক্ষ হোক জেলা তৃণমূলের নেতারা।












Click it and Unblock the Notifications