১৪৪ ধারা ভেঙে বুথে ধর্না দিতে পারেন না মমতা, কমিশনে পাল্টা নালিশ ঠুকল বিজেপি
ভেঙে বুথে ধর্না দিতে পারেন না মমতা, কমিশনে পাল্টা নালিশ ঠুকল বিজেপি
১৪৪ ধারা ভেঙে বুথের ভেতরে ধর্না। এটা কোনও প্রার্থী করতে পারে না। এবার কমিশনে মমতার বিরুদ্ধে অভিযোগ নিয়ে হাজির বিজেপি। তৃণমূল কংগ্রেস অভিযোগ জানিয়ে চলে যাওয়ার পর ফের নির্বাচন কমিশনে হাজির হয় বিজেপির প্রতিনিধিদল। তাতে ছিলেন তথাগত রায়, শিশির বাজোরিয়ারা। কমিশন থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠক করে তাঁরা অভিযোগ করেছেন নন্দীগ্রামে বয়ালে মমতা যা করেছেন তা ভীষণভাবে বেআইনি।

কমিশনে বিজেপি
এবার নির্বাচন কমিশনে অভিযোগ জানাল বিজেপি। তৃণমূল কংগ্রেস চলে যায়ার পরেই নন্দীগ্রামে বুথে মমতার ধর্না নিয়ে কমিশনে নালিশ জানাল বিজেপির প্রতিনিধি দল। কমিশনে তাঁরা অভিযোগ করেছেন ১৪৪ ধারা জারি থাকার পরেও মমতা এভাবে বুথে ধর্না দিতে পারেন না। প্রায় ২ ঘণ্টা ধরে বুথে ছিলেন তিনি। তাঁর ভিডি সকলেই দেখেছেন। ১৪৪ ধারা ভেঙে তিনি বুথে ঢুকেছিলেন। কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতা যে অভিযোগ করেছেন সেটা ভিত্তিহীন বলে দাবি করে কমিশনে মমতার বিরুদ্ধে নালিশ জানিয়েছেন তাঁরা।

কমিশনে তৃণমূল কংগ্রেস
অন্যদিকে নির্বাচন কমিশনে গিয়ে আগেই নািলশ জানিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নালিশ জানিয়েছেন তাঁরা। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে কেন্দ্রীয় বাহিনী ভোট প্রভাবিত করছে। অভিযুক্ত জওয়ানদের পরের ভোটে মোতায়েন না করার কথা বলেছে তারা। এমনকী বিজেপি দুই দফার ভোটে হিংসা ছড়িয়েছে বলেও অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।

অমিত শাহের নির্দেশেই কাজ
গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বয়ালের ৭ নম্বর বুথ থেকে বেরিয়েই অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশেই এই কাজ করেছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী ভোটারদের পরিচয় পত্র দেখতে চাইছে এবং ভোটার কার্ড ছাড়া তাঁদের ভোট দিতে দিচ্ছে না এমন অভিযোগ করে নির্বাচন কমিশনকে কড়া চিঠি পাঠিয়েছিলেন মমতা। যদিও পরে বয়ালে ছাপ্পা ভোটের অভিযোগ খারিজ করে দেয় নির্বাচন কমিশন।

নন্দীগ্রামে আমিই জিতব
গতকালের পর আজ ফের কোচবিহারে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন নন্দীগ্রামে তিনিই জিতবেন। তবে শুধু তাঁকে জেতালেই হবে না তাঁর প্রার্থীদেরও জেতাতে হবে। তবেই ২০০ আসন পাওয়া যাবে। নইলে বিজেপি টাকা দিয়ে গদ্দারদের কিনে নিয়ে সরকার গড়বে। অর্থাৎ ভোটের পরে ঘোড়া কেনা বেচার আশঙ্কা করছেন মমতা।












Click it and Unblock the Notifications