বারাণসীতে মোদীর বিরুদ্ধে প্রার্থী হতে চাইলে স্বাগত, মমতাকে পাল্টা চ্যালেঞ্জ বিজেপির

বারাণসীতে মোদীর বিরুদ্ধে প্রার্থী হতে চাইলে স্বাগত, মমতাকে পাল্টা চ্যালেঞ্জ বিজেপির

তৃণমূল কংগ্রেসের চ্যালেঞ্জ গ্রহণ করে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে বারাণসী কেন্দ্রে মোদীর বিরুদ্ধে লড়াইয়ে নামার চ্যালেঞ্জ ছুড়ে দিল বিজেপি। বিজেপির পক্ষ থেকে টুইটে বলা হয়েছে, মোদীর বিরুদ্ধে বারাণসীতে প্রার্থী হতে চাইলে মমতাকে স্বাগত। প্রসঙ্গত উল্লেখ্য সকালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে মোদীকে নিশাান করে লেখা হয়েছিল ২০২৪-র লোকসভা ভোটে নিরাপদ আসন খুঁজে নিন মোদী। তারপরেই বারাণসীতে মোদীর-মমতার সম্মুখ সমরের জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে।

মমতাকে চ্যালেঞ্জ বিজেপির

মমতাকে চ্যালেঞ্জ বিজেপির

লোকসভা ভোটে দুটি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারমধ্যে একটি বারাণসী। এই কেন্দ্রে ২০২৪ সালে হারবে বিজেপি এমনই ইঙ্গিত করে বুধবার সকালে টুইট করেছিল তৃণমূল কংগ্রেস। তাতে লেখা হয়েছিল ২০২৪ সালে নিরাপদ কেন্দ্র খুঁজে নিন মোদী। তারপরেই বিজেপির পক্ষ থেকে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করা হয়েছে। মোদীর বিরুদ্ধে মমতা বারাণসীতে প্রার্থী হতে চাইলে স্বাগত। তার সঙ্গে খোঁচা দিয়ে টুইটে লেখা হয়েছে, যদি মমতা বারাণসীতে প্রার্থী হন তাহলে তাঁকে কখনও বহিরাগত বলবে না বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য বঙ্গের ভোটে মোদী-শাহ-নাড্ডাদের বারবার বহিরাগত বলে নিশানা করেছেন মমতা।

তৃণমূলের চ্যালেঞ্জ

তৃণমূলের চ্যালেঞ্জ

নন্দীগ্রামের হাইভোল্টেজ ভোটের পরের দিনই সকালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে লেখা হয় আগে ২০২৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের কেন্দ্র সামলে রাখুন। প্রসঙ্গত উল্লেখ্য নন্দীগ্রামের ভোটের দিন প্রধানমন্ত্রী মোদী জয়নগরের সভা থেেক বলেছিলেন নন্দীগ্রামে হারবেন মমতা সেটা আঁচ করেই আরেকটি নিরাপদ কেন্দ্রের সন্ধানে রয়েছেন। দ্বিতীয় কেন্দ্র খুঁজছেন প্রার্থী হওয়ার জন্য।

নন্দীগ্রামে জিতবই

নন্দীগ্রামে জিতবই

গতকালই নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ের বার্তা দিয়েছিলেন। শুক্রবার কোচবিহারে একের পর এক সভা করে তিনি বলেন শুধু আমি জিতলেই হবে না। আমার প্রার্থীদেরও জেতাতে হবে। ২০০আসন না পেলে বিজেপি গদ্দারদের কিনে নিয়ে সরকার গড়বে বাংলায়। মমতার এই বয়ানে নতুন জল্পনা তৈরি হয়েছে। তাহলে কী ঘোড়া কেনাবেচার সন্দেহ করছেন মমতা।ভোটের পর কি আরও অনেক তৃণমূল কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দেবেন এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

নন্দীগ্রামে হারছেন মমতা

নন্দীগ্রামে হারছেন মমতা

এদিকে আবার অমিত শাহ একের পর এক সভা থেকে দাবি করেছেন নন্দীগ্রামে হারছেন মমতা সেকারণেই তিনি আরেকটি নিরাপদ কেন্দ্র খুঁজছেন যেখান থেকে জেতা যায়। কিন্তু উত্তরবঙ্গে তিনি কোনও ভাবেই তিততে পারবেন না। রাজ্যের যে ২টি দফায় ভোট হয়েছে ৬০ আসনের মধ্যে বিজেপি ৫০টি পাবে বলে দাবি করেছেন অমিত শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+