মনিরুল ইসলামের মতো নেতারা কেন বিজেপিতে! কর্মী-সমর্থকদের পাশে দাঁড়িয়ে ক্ষোভ প্রার্থীরও
দফায় দফায় তৃণমূল থেকে ভাঙিয়ে বিজেপিতে যোগদান করানো হচ্ছে বিধায়কদের। বুধবার লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম বিজেপিতে যোগদানের পর কিন্তু বিরূপ প্রতিক্রিয়া দিলেন বিজেপির কর্মী-সমর্থকরা।
দফায় দফায় তৃণমূল থেকে ভাঙিয়ে বিজেপিতে যোগদান করানো হচ্ছে বিধায়কদের। বুধবার লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম বিজেপিতে যোগদানের পর কিন্তু বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিজেপির কর্মী-সমর্থকরা। এমনকী বিজেপির লোকসভার প্রার্থীও গর্জে উঠলেন নেতৃত্বের এই সিদ্ধান্তের বিরুদ্ধে। তীব্র অসন্তোষে ক্ষোভ উগরে দিলেন তিনি।

বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে ফেসবুকে গর্জে উঠলেন হাওড়ার বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত। বিজেপি কর্মী-সমর্থকদের পাশে দাঁড়িয়ে তিনি মনিরুল ইসলামের বিজেপিতে প্রবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি অনুপম হাজরার বিরুদ্ধেও ক্ষেভ উগরে দিয়েছেন।
রাজ্যের বিজেপি কর্মীরা এদিন মনিরুল ইসলামের যোগদান নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। তেমনই রন্তিদেববাবু বলেন, বাংলার মানুষকে মূর্খ ভাবলে ভুল করবে বিজেপি। তিনি ফেসবুকে লেখেন-'অনুপম হাজরার হাত ধরে মনিরুল ইসলাম প্রবেশ করেছেন বিজেপিতে। এতে বিজেপির কতখানি লাভ হবে বা আমি জানি না। তবে এটুকু বলতে পারি, মনিরুলদের তাণ্ডবের প্রতিবাদে জেলার মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। এখন বিজেপি সম্পর্কে তাদের ধারণা কি হবে?
তিনি আরও লিখেছেন, আর একটি বিষয়ও আমার জানতে ইচ্ছা করছে। এই অনুপম হাজরা নামক লোকটি ঠিক কী কারণে বিজেপিতে ঢুকেছে? ভোটের সময় এই লোকটি অনুব্রত মণ্ডলের গলা জড়িয়ে ধরল। ভোট মিটতেই মুনমুন সেনের সঙ্গে ছবি তুলল। এখন মনিরুল ইসলামকে সাদরে বিজেপিতে ডেকে এনেছে। আসলে কী চান অনুপম!
উল্লেখ্য, বুধবার দিল্লিতে গিয়ে লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বিজেপিতে যোগ দেন। এই মনিরুলের হাতে রক্ত লেগে আছে। তিবনি নানুরের গণহত্যার নায়ক বলেও দাবি করে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা। অসন্তোষ ছড়িয়ে পড়ে রাজ্য বিজেপির অন্দরে। মনিরুলের যোগদান নিয়ে রাজ্যের আরএসএস নেতৃত্বও অসন্তোষ প্রকাশ করেন।












Click it and Unblock the Notifications