তৃণমূল অতীত, বিজেপিতে যোগ দেওয়া ভারতীর সেদিনের 'মা' আজ হলেন 'কৈকেয়ী’

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার থাকার সময় প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গল মহলের মা নামে সম্বোধন করেছিলেন ভারতী দেবী। তাঁর এই সম্বোধন নিয়ে কম বিতর্ক হয়নি।

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার থাকার সময় প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গল মহলের মা নামে সম্বোধন করেছিলেন ভারতী দেবী। তাঁর এই সম্বোধন নিয়ে কম বিতর্ক হয়নি। এখন তিনি পুলিশ সুপার নন, তিনি এখন বিজেপি প্রার্থী। সময় বদলাতেই 'জঙ্গলমহলের মা' হয়ে গেলেন 'মাতা কৈকেয়ী'। এদিন তিনি মুখ্যমন্ত্রীকে কৈকেয়ীর সাথে তুলনা করেন।

তৃণমূল কংগ্রেসকে উপযুক্ত জবাব

তৃণমূল কংগ্রেসকে উপযুক্ত জবাব

তিনি বলেন, রাজ্য সরকার সব দিক দিয়েই দেউলিয়া হয়ে গিয়েছে। শুধু ঘাটাল নয়, রাজ্যের সব জায়গাতেই মানুষ এবার তৃণমূল কংগ্রেসকে উপযুক্ত জবাব দেবে। নির্বাচনী প্রচারে ডেবরার কর্মিসভা থেকে তৃণমূল কংগ্রেসকে একহাত নেন ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পাশ বসিয়ে তৃণমূলকে বিদ্ধ করলেন তিনি।

তৃণমূলকে একহাত, প্রতিপক্ষের প্রশংসা

তৃণমূলকে একহাত, প্রতিপক্ষের প্রশংসা

একসময় এই পশ্চিম মেদিনীপুর জেলায় পুলিশ সুপার হিসাবে কাজ করেছেন। সেই সময় তিনি শাসক দলের ঘনিষ্ঠ ছিলেন। আজ সেই তিনিই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানালেন। তবে তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেও প্রতিপক্ষ প্রার্থী অভিনেতা দেবের সমালোচনা মুখেও আনেননি তিনি। তিনি শুধু বলেন, দেব খুব ভালো মানুষ। আমার ছোট ভাইয়ের মতো। তবে এটা রাজনৈতিক লড়াই। রাজনৈতিক গণ্ডির মধ্যেই তা সীমাবদ্ধ থাকবে।

তৃণমূল সরকার ও দল সুযোগ সন্ধানী

তৃণমূল সরকার ও দল সুযোগ সন্ধানী

পুলিশের চাকরি থেকে ইস্তফা দেওয়ার পর দাসপুর থানা এলাকায় তোলাবাজি মামলায় তাঁর নাম জড়ায়। সেই এলাকা‌ থেকেই তিনি তাঁর নির্বাচনী প্রচারের কাজ শুরু করলেন। এদিন সেই মামলা নিয়েও শাসক দলের সমালোচনা করতে ছাড়েননি তিনি। বলেন, যারাই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়। তৃণমূল কংগ্রেসের যখন কাউকে দরকার হয় তখন সেই মতো কথা বলে। এই সরকার ও দল সুযোগ সন্ধানী।

সব দিক দিয়েই দেউলিয়া তৃণমূল

সব দিক দিয়েই দেউলিয়া তৃণমূল

ভারতীদেবীর অভিযোগ, তৃণমূল কংগ্রেস রাজনৈতিক, সামাজিক- সব দিক দিয়েই দেউলিয়া হয়ে গিয়েছে। এসএসসি পাস করে এখন চাকরি পান না প্রার্থীরা। চাকরি পেতে অনশন করতে হয়। এই সব কিছুর জবাব দেবে মানুষ। রাজনৈতিক ময়দানে প্রথম বার হলেও মানুষের ময়দানে প্রথম নয় বলে দাবি করেন তিনি।

সার্বিক উন্নয়নের পক্ষে ভোটের দাবি

সার্বিক উন্নয়নের পক্ষে ভোটের দাবি

বিজেপির প্রার্থী বলেন, তিনি এলাকায় সার্বিক উন্নয়নের পক্ষে মানুষের ভোট চাইবেন। পুলিশ সুপার হিসাবে কাজ করার সময় তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছিল। সেই প্রশ্ন আবার উঠলে তার যোগ্য জবাব দেবেন বলে জানিয়েছেন তিনি। ঘাটাল কেন্দ্রে প্রতি এলাকায় তিনি যাবেন এবং দল চাইলে তিনি অন্য এলাকায় গিয়ে প্রচার করতেও রাজি বলে জানান তিনি।

তৃণমূল সভাপতিকে উপেক্ষা ভারতীর

তৃণমূল সভাপতিকে উপেক্ষা ভারতীর

ভারতী দেবীকে নিয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অজিত মাইতি যে অভিযোগ করেছেন তার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেন না বলে মন্তব্য করেন ভারতী ঘোষ। পুলিশ সুপার থাকার সময় প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গল মহলের মা বলে বিতর্কে জড়িয়েছিলেন ভারতী ঘোষ। এদিন তিনি মুখ্যমন্ত্রীকে কৈকেয়ীর সাথে তুলনা করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+