বিজেপি যুবনেত্রীর ক্ষমাপ্রার্থনা! শর্ত সাপেক্ষে জামিন পেলেন সুপ্রিম কোর্ট থেকে

সুপ্রিম কোর্ট থেকে শর্ত সাপেক্ষে জামিন পেলেন হাওড়ার বিজেপি যুবনেত্রী প্রিয়ঙ্কা শর্মা।

সুপ্রিম কোর্ট থেকে শর্ত সাপেক্ষে জামিন পেলেন হাওড়ার বিজেপি যুবনেত্রী প্রিয়ঙ্কা শর্মা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত ছবি শেয়ার করার অভিযোগ শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তারপর তাঁর ১৪ দিনের পুলিশ হেফাজত হয়। সোমবার দলের তরফে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। লিখিত ক্ষমা প্রার্থনার পর তাঁর জামিনের আবেদন মঞ্জুর হয়েছে।

লিখিত ক্ষমা চেয়ে মুক্তি

সুপ্রিম কোর্টে লিখিত ক্ষমা চাওয়ার পর মুক্তি দেওয়া হল হাওড়ার বিজেপি যুবনেত্রী প্রিয়ঙ্কা শর্মাকে। প্রিয়ঙ্কা শর্মা এমন একটি ছবি শেয়ার করেছিলেন, যেখানে প্রিয়ঙ্কা চোপড়ার মুখ সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বসানো হয়েছিল বলে অভিযোগ। প্রিয়ঙ্কা শর্মার বিরুদ্ধে দাসনগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা বিভাস হাজরা। এরপর তাঁকে
গ্রেফতার করে দাসনগর থানার পুলিশ। মঙ্গলবার এই মামলার শুনানি হয়, বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে।

'পশ্চিমবঙ্গের পরিস্থিতি জরুরি অবস্থার মতো'

পশ্চিমবঙ্গে জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দলের যুব শাখার নেত্রী প্রিয়ঙ্কা শর্মার গ্রেফতার নিয়ে মন্তব্য করতে গিয়ে এমনটাই দাবি করেছিলেন অসমের প্রভাবশালী বিজেপি নেতা তথা মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি প্রধানমন্ত্রী সম্পর্কে সমালোচনামূলক মন্তব্য দিতেই পারেন। কিন্তু এক যুবতীকে মুখ্যমন্ত্রী সম্পর্কে একটি পোস্ট শেয়ার করার জেরে জেলে পাঠানো হয়েছে, এরকম ঘটনা ভারতে আগে ঘটেনি। এটা কি অপরাধ, প্রশ্ন করেন তিনি। প্রিয়ঙ্কার পাশে দাঁড়িয়ে টুইট করেন বিজেপি নেত্রী পুনম মহাজন।

বিজেপি করার অপরাধে গ্রেফতার, দাবি মায়ের

প্রিয়ঙ্কা শর্মার মা সংবাদ মাধ্যমে অভিযোগ করেছিলেন, বিজেপির হয়ে কাজ করার অভিযোগেই তাঁর মেয়েকে গ্রেফতার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+