Birbhum: বীরভূমে ফের কেষ্ট-কাজল কাজিয়া, নানুরে তৃণমূল কর্মীকে বাঁশপেটা; কঙ্কালীতলায় পাল্টা বোমাবাজি

Birbhum: বীরভূমে ফের তুঙ্গে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বনাম কাজল শেখের (Kajol Sheikh) কাজিয়া। এলাকার রাশ কার হাতে থাকবে এই নিয়েই প্রকাশ্যে তৃণমূলের দুই নেতার গোষ্ঠীর লড়াই। বাঁশ লাঠি দিয়ে অনুব্রত মণ্ডলের অনুগামীকে মারধরের অভিযোগ। অন্যদিকে, কঙ্কালীতলায় কাজল শেখের অনুগামীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

নানুরের বনগ্রামের তৃণমূল কর্মী (TMC Worker) নয়ন শেখের অভিযোগ, তৃণমূলের জেলা সভাধিপতি কাজল শেখকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেন তিনি। এরপরই কিছু দুষ্কৃতী পুলিশ পরিচয় দিয়ে বাড়ির দরজা থেকে তাঁকে তুলে নিয়ে যায়।

BIRBHUM

এরপর বাঁশ লাঠি দিয়ে তাকে ওই দুষ্কৃতীরা পেটায় (Beaten) বলে অভিযোগ। রাত ২টো নাগাদ গ্রামেরই একটি মাঠ থেকে তাঁকে উদ্ধার করে পরিবারের লোকজন। বর্তমানে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত ওই তৃণমূল কর্মী। অনুব্রত মণ্ডলের অনুগামী হওয়াতেই তাঁর উপর হামলা বলে দাবি নয়ন শেখের।

অন্যদিকে, কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের আহ্বায়ক আলেপ শেখের অভিযোগ, গতকাল রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা (Bombing) ছোড়া হয়। সেই বোমাতে কেউ আহত না হলেও তীব্র আতঙ্ক ছড়ায়। কাজল শেখের ঘনিষ্ঠ আলেপ শেখের দাবি, বোমাবাজির সময়ে তিনি বাড়িতে ছিলেন না।

বনডাঙার তৃণমূলের দলীয় অফিসে গিয়েছিলেন তিনি। বাড়ি ফিরে দেখেন বোমাবাজি হয়েছে। ধোঁয়ায় ঘিরে গিয়েছে চারিদিক। আতঙ্কে মানুষ ছোটাছুটি করছে। কে বা কারা বোমাবাজির ঘটনা ঘটাল, তা বলতে না পারলেও পুলিশি তদন্তের দাবি তুলেছেন আলেপ শেখ।

প্রসঙ্গত, কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মামন শেখের বাড়িতেও একই কায়দায় বোমাবাজি হয়েছিল। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ মামন শেখের বোলপুরের বাড়িতে বোমাবাজি হয়। পুলিশ তদন্ত শুরু করে একজনকে আটকও করে। কিন্তু শনিবারের ঘটনায় ফের প্রকাশ্যে চলে এল অনুব্রত ও কাজলের গোষ্ঠীর লড়াই। জেল থেকে ফেরার পর দাপট বেড়েছে অনুব্রতর। এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ কাজল শেখও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+