সৌজন্যের ঘোর কাটিয়ে ফের স্বমহিমায় ধনখড়, একুশের ভোটকে ইঙ্গিত করে আমলাদের বার্তা রাজ্যপালের

সৌজন্যের ঘোর কাটিয়ে ফের স্বমহিমায় ধনখড়, একুশের ভোটকে ইঙ্গিত করে আমলাদের বার্তা রাজ্যপালের

২৪ ঘণ্টা হয়েছে সবে রাজভবনে চা-চক্রে মুখ্যমন্ত্রীকে নিজে গিয়ে স্বাগত জানিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তার পরের দিনই ফের একুশের ভোট নিয়ে রাজ্যের আমলাদের সতর্ক করলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। নদিয়ার তেহট্টে শহিদ পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড় বলেছেন, রাজনীতি থেকে বেরিয়ে আসুন আমলারা। সরকারি আধিকারিকদের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া একেবারেই বেআইনি বলে জানিয়েছেন রাজ্যপাল।

আমলাদের সতর্ক করলেন ধনখড়

আমলাদের সতর্ক করলেন ধনখড়

ফের রাজ্যের আমলাদের রাজনীতি করণ নিয়ে আক্রমণ শানালেন রাজ্যপাল জগদীর ধনখড়। সরকারি আধিকারিকদের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া বেআইনি বলে মন্তব্য করেছেন রাজ্যপাল। তাই রাজনীতি থেকে সরে এসে কাজ করার জন্য আমলা ও সরকারি আধিকারিকদের অনুরোধ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এর আগেও রাজ্যপাল রাজ্যের আমলারা শাসক দলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছিলেন।

মমতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

মমতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

গতকালই রাজভবনে প্রজাতন্ত্র দিবসের চা-চক্রের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক সংঘাত ভুলে প্রশাসনিক সৌজন্য এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তাঁরা। প্রায় ৪৫ মিনিট রাজভবনে চা-চক্রে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে মু্খ্যমন্ত্রীর।

পুলিশ- প্রশাসনকে আক্রমণ রাজ্যপালের

পুলিশ- প্রশাসনকে আক্রমণ রাজ্যপালের

এর আগেও রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিিন অভিযোগ করেছিলেন রাজ্যের পুলিশ প্রশাসন শাসক দলের হয়ে কাজ করছে। শাসক দলের নেতারা দোষী হতেও তাঁদের গ্রেফতার করা হচ্ছে না। এই নিয়ে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেও নালিশও জানিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+