তিস্তার বদলা? পুনর্ভব নদীর জল ছাড়ল না বাংলাদেশ! ভয়ঙ্কর পরিস্থিতিতে বারুণী মেলায় আসা পূর্ণাথীরা
India-Bangladesh River Issue: পুনর্ভবা নদীতে পর্যাপ্ত জল না থাকার কারণে এবারে সমস্যায় পড়তে চলছে বারুনী মেলাতে আসা পূর্ণাথীরা। বাঁধ দিয়ে পুনর্ভবা নদীর জল আটকে দিয়েছে বাংলাদেশ। যার কারণেই এমন সমস্যা বলে অভিযোগ পূর্ণার্থীদের। যদিও পৌরসভার তরফে জেসিবি দিয়ে নদীতে মাটি কেটে জলের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তাতেও সমস্যা মিটবে না বলে মনে করছে এলাকাবাসী। ফলে এই ঘটনায় চরম সমস্যার মধ্যে পড়েছে মেলাতে আসা পূর্ণাথীরা।
উল্লেখ্য জেলার বারুনী স্নানের মেলাগুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুর শিববাড়ির বারুনী মেলা। প্রতি বছর দোল পূর্ণিমার ১২ দিনের মাথায় শুরু হয় এই মেলা। সেই মতো আগামী বৃহস্পতিবার প্রাচীন পরম্পরা মেনে পুনর্ভবা নদীতে পুণ্যস্নানের মধ্য দিয়ে শুরু হবে বারুনী মেলা।

ইতিমধ্যে মেলাতে নাগরদোলা, ব্রেকড্যান্স, সার্কাস, বিভিন্ন খাবারের দোকান ষ্টল দিতে শুরু করেছে ব্যবসায়ীরা। ধীরে ধীরে সেজে উঠছে গোটা মেলা চত্বর। তবে এবারে পুনর্ভবা নদীতে পর্যাপ্ত জল না থাকার কারণে সমস্যায় পড়তে চলছেন পূর্ণার্থীরা। নদীতে পর্যাপ্ত জল নেই। বেশির ভাগ অংশই শূন্য। আর সেই জল না থাকার কারণে ইতিমধ্যে পৌরসভার তরফ থেকে নদীতে মাটি কেটে জলের ব্যবস্থা করা হচ্ছে।
জানা গিয়েছে, বাংলাদেশে বাঁধ দিয়ে আটকে দেওয়া হয়েছে পূর্নর্ভবা নদীর জল। আর সেই কারণে এমন পরিস্থিতি। প্রতিবছর জল ছাড়লেও এবারে বাংলাদেশ এখনও পর্যন্ত ছাড়েনি। ইউনূসের আমলে দাদাগিরি! এর ফলে চরম সমস্যার মধ্যে পড়েছেন মেলা উদ্যোক্তারা। অন্যদিকে হতাশ বারুনী মেলাতে আসা পূর্ণার্থীরা।
বলে রাখা প্রয়োজন, তিস্তা ইস্যুতে একাধিকবার শেখ হাসিনার সঙ্গে মোদী সরকারের কথা হয়েছে। আলোচনাও অনেকটাই এগিয়েছিল। দেখা গিয়েছিল আশার আলো। কিন্তু রাতারতি অনেক কিছু বদলে গিয়েছে। ইউনূসের আমলে বাংলাদেশজুড়ে ভারতের বিরুদ্ধে ক্ষোভ। ইতিহাস কৃতজ্ঞতা ভুলে পাকিস্তানে প্রেমে হাবুডুবু খাচ্ছেন সে দেশের উপদেষ্টারা। গত কয়েকমাসে তিস্তা নিয়ে বারবার ভারতকে হুঁশিয়ারি দিয়েছে ইউনূস সরকার। এমনকী চিনকে সঙ্গে নিয়েই তিস্তা প্রকল্পের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আর এই সংক্রান্ত আবহেই মনে করা হচ্ছে এবার পূর্নর্ভবা নদীর জল এবার ছাড়েনি বাংলাদেশ।












Click it and Unblock the Notifications