(ছবি) কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বলিউড-টলিউড মিলেমিশে একাকার
কলকাতা, ১১ নভেম্বর : মঞ্চে বলিউড-টলিউড মিলে মিশে একাকার। প্রবীন-নবীনে মিলে এ সংস্কৃতির নতুন এক ধারা। তারই মাঝে উদ্বোধন হয়ে গেল ২০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। সপরিবারের অমিতাভ বচ্চন, বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখ খান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধন করলেন ভারতের দ্বিতীয় প্রাচীনতম চলচ্চিত্র উৎসবের।
এর আগেও স্ত্রী জয়ার সঙ্গে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন। কিন্তু 'বাংলার নাতি' অভিষেক এবং 'নাতবৌ' ঐশ্বর্যকে নিয়ে এই উৎসবে যোগদান করা। অভিষেক বাদে তিনজনেই বাংলাতে কিছু কথা বললেন। যদিও উল্লেখ্য বিগ বি, জুনিয়র বি, জয়া ভাদুরি এমনকী ঐশ্বর্য চার জনেই বাংলা ছবিতে অভিনয় করেছেন।
শাহরুখও এবার কথা রেখেছেন। আগের বার কথা দিয়েছিলেন এবার বাংলায় কিছু কথা বলবেন। বললেনও। আর বাংলা বলে আরও একবার জয় করে নিলেন বাংলার মন। এদিন বচ্চন পরিবার ও শাহরুখের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী তনুজা, অভিনেতা ও নির্মাতা অমল পালেকর, সুজিত সরকার, অভিনেতা ইরফান খান প্রমুখ। প্রায় গোটা টলিউডই এদিন উপস্থিত ছিল নেতাজি ইন্ডোরে। উপস্থিত ছিলেন বিদেশী চিত্র পরিচালক রল কক্স।
এই চলচ্চিত্র উৎসবে ৬০ টি দেশের ১৩৭ টি ছবি দেখানো হবে। বিদেশি ৪০ জন প্রতিনিধি থাকবেন অনুষ্ঠানে এবং থাকছে ১৫টি বিভাগ। ভারতীয় ছবি থাকছে ৩১টি, যার মধ্যে ১৩ টি বাংলা ছবি। এই উৎসব চলবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত।
অনুষ্ঠানের কিছু ছবি দেওয়া হল:

বচ্চন পরিবার
বাংলার 'ধন্যি মেয়ে' জয়া বচ্চন, বাংলার 'জামাইবাবু' অমিতাভ বচ্চন, 'বাংলার নাতি' অভিষেক এবং 'নাতবৌ' ঐশ্বর্য।

লোগো
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো ফিল্মে জড়ানো রয়্যাল বেঙ্গল টাইগার শাহরুখ ও অমিতাভের হাতে তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উদ্বোধনে
২০ তম কলকাতা আন্তর্জাতিক অনুষ্ঠানের উদ্বোধন করছেন অমিতাভ বচ্চন। রয়েছেন মুখ্যমন্ত্রী, বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখ খান, বচ্চন পরিবার ও সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন।

অমিতাভ বচ্চন
বিগ বি-র হাতে স্মারক তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শাহরুখ খান
শাহরুখের হাতে স্মারক তুলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একান্তে
অনুষ্ঠানের ফাঁকে স্বামীর উত্তরীয় ঠিক করে দিচ্ছেন জয়া।

দ্বীপ জেলে যাই
প্রথমবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এলেন ঐশ্বর্য রাই। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ জ্বালাচ্ছেন ঐশ্বর্য।

তারকা মেলা
(ডানদিক থেকে বাঁদিক) জয়া বচ্চন, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মমতা বন্দ্যোপাধ্যায়, ইরফান খান, তনুজা কন্যা তনিশা, তনুজা, মৌসুমি চট্টোপাধ্যায়।

পল কক্স
অস্ট্রেলিয় ছবি নির্মাতা পল কক্সের হাতে স্মারক তুলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিগ বি
মঞ্চে বক্তব্য রাখছেন বিগ বি।

কিং খান
শাহরুখও এবার কথা রেখেছেন। আগের বার কথা দিয়েছিলেন এবার বাংলায় কিছু কথা বলবেন। বললেনও।

বলিউড-টলিউড
উদ্বোধনী অনুষ্ঠানের শেষে মঞ্চে মিশে গেল বলিউড-টলিউড












Click it and Unblock the Notifications