নিজের ভরণপোষণের জন্য সদ্যোজাত কন্যাকে বিক্রি করল মা
বারুইপুরে বিক্রি হওয়া সদ্যোজাত কন্যাকে উদ্ধার করল পুলিশ। স্বামী পরিত্যক্ত গৃহবধূ নিজের ভরণপোষণের জন্য তাকে বিক্রি করে দেয়। পুলিশ মা পুজা সর্দারকে গ্রেফতার করেছে।
বারুইপুরে বিক্রি হওয়া সদ্যোজাত শিশু কন্যা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। পুলিসের তৎপরতায় বুধবার বিকেলে বাসন্তীর চুনাখালি বড়িয়া থেকে উদ্ধার করা হয়েছে ওই শিশুটিকে।

পুলিশ সূত্রে খবর, স্বামী পরিত্যক্ত এক গৃহবধূ নিজের ভরণপোষণের জন্য ২০ দিনের কন্যাশিশুকে ১৫ হাজার টাকায় বাসন্তীতে বিক্রি করে দিয়েছিল বলে অভিযোগ ওঠে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মা পূজা সর্দারকে। বিশ্বদেব সর্দার ও শর্মিষ্ঠা সর্দার নামে যে দু'জন ওই শিশুকন্যাকে কিনেছিল, তাদেরও গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের বৃহস্পতিবার দুপুরে বারুইপুর আদালতে তোলা হবে।
পুলিশ জানিয়েছে, সাত-আট মাস আগে বারুইপুরের কল্যাণপুর পঞ্চায়েতের পশ্চিম মাধবপুরের গৃহবধূ পূজা সর্দারের সঙ্গে তাঁর স্বামীর বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তাঁর শ্বশুরবাড়ি ছিল মন্দিরবাজারে। এদিকে, গৃহবধূ ২০ দিন আগে এক শিশুকন্যা প্রসব করেন। গ্রামের বাসিন্দারা জানিয়েছিলেন, প্রথমে শিশুটির কান্নার আওয়াজ পাওয়া গেলেও পরে আর মেলেনি। পূজার আচরণেও অস্বাভাবিকতা দেখতে পান তাঁরা। বিষয়টি পুলিসকে জানানো হয়। পুলিস গৃহবধূকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বিষয়টি ধরা পড়ে।












Click it and Unblock the Notifications