বিজেপিতে সম্মান পান না বাংলার সাংসদরা! নাম প্রকাশ করে জল্পনা বাড়ালেন বাবুল
বিজেপিতে সম্মান পান না বাংলার সাংসদরা! নাম প্রকাশ করে জল্পনা বাড়ালেন বাবুল
বিজেপি ছেড়ে সদ্যই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। তারপর বিজেপিতে অনেকেই বেসুরো হচ্ছেন। তবে তাঁদের ছেড়ে বাবুল এমন একজনের নাম করলেন, যাঁকে নিয়ে ফের জল্পনা বাড়ল রাজ্য রাজনীতিতে। তবে কি বাবুলের পথ ধরে সই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও কি তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেবেন?

বাংলার সাংসদদের বিজেপিতে সম্মান নেই
বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগদানের পর কোনও বিজেপি নেতার বিরুদ্ধে কোনওরকম বিষোদ্গার করেননি। কিন্তু দিল্লি থেকে ফেরার পর তিনি প্রথম নিশানা করেন বিজেপিতে তাঁর সবথেকে প্রিয় মানুষটিকে। নরেন্দ্র মোদীকে বাঙালি বিদ্বেষী তকমা দেওয়ার পর বাবুল সাফ জানান, বাংলা থেকে নির্বাচিত সাংসদরা বিজেপিতে সম্মান পাচ্ছেন না।

বাংলাকে একজনও পূ্র্ণমন্ত্রী দেয়নি মোদী সরকার
বাবুলের কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাঙালি বিদ্বেষী। বিজেপি বাঙালি বিদ্বেষী একটা দল। তাই ভোটে জিতে আসা বাঙালিদের প্রতি কোনও সম্মান নই তাঁদের। বাঙালি সাংসসদদের প্রতি অসামঞ্জস্যপূর্ণ আচরণ করছে বিজেপি। গত সাত বছরে বাংলা থেকে একজন সাংসদকেও পূর্ণমন্ত্রী করা হয়নি বলে তোপ দাগেন বাবুল।

সাংসদ আলুওয়ালিয়াজি সম্মান পাননি বিজেপিতে
বাবুল বলেন, বাংলার সাংসদরা বিজেপিতে সম্মান পাচ্ছেন না। নির্দিষ্ট একজনের নাম করেই তিনি এই অভিযোগ করেন। তাঁর কথায়, বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া দলে সম্মান পাচ্ছেন না। আলুওয়ালিয়াজি একজন প্রবীণ মানুষ। দল তাঁকে কোনও সম্মান দেয়নি। ওঁকে কোনও স্বাধীন মন্ত্রকও দেওয়া হয়নি।

বিজেপির অন্দরে ফাটল তৈরির চেষ্টা বাবুলের
বাবুলের এই কথায় রাজনৈতিক মহল অন্য গন্ধ পেতে শুরু করেছে। বাবুল বিজেপির সাংসদদের অসন্তোষের বার্তা প্রকাশ্যে এনে দলের অন্দরে ফাটল তৈরির চেষ্টা করছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বাবুলের এই বক্তব্যের পর পাল্টা নিশানা করা হয়েছে তাঁকে। বাবুলকে এ বিষয়ে অজ্ঞান বলেও কটাক্ষ করা হয়েছে।

বাবুলকে পাল্টা বাঙালি-বিদ্বেষের জবাব
বাবুলের মন্তব্যের পাল্টা দিয়ে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, মন্ত্রিত্ব হারিয়েছেন, তাই দল ছেড়েছেন বাবুল সুপ্রিয়। যখন তিনি বিজেপিতে ছিলেন, তখন মত-পথ সব এক ছিল। সবটই ভালো লাগছিল। এখন তো অন্য কথা বলবেনই। উনি আসলে কিছুই জানেন না। দলটাই তৈরি করেছেন একজন বাঙালি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দলে বাঙালি বিদ্বেষ নিয়ে প্রশ্ন তোলাই অনুচিত।

বিঁধলেন মোদীকে, টার্গেট বিজেপির সাংসদরা
তৃণমূলে যোগ দেওয়ার পর বাবুল সুপ্রিয় দিল্লি গিয়েছিলেন সাংসদ পদে ইস্তফা দেওয়ার জন্য। লোকসভার স্পিকার ওম বিড়লা তাঁকে সময় দিতে না পারায় সাংসদ পদ থেকে ইস্তফা না দিয়েই তাঁকে ফিরতে হয়। এরপর কলকাতায় ফিরে বুধবার তিনি সরাসরি তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রীর কাছের লোক বলেই পরিচিত ছিলেন বাবুল, এখন তৃণমূলে গিয়ে সবার আগে তাঁকেই বিঁধলেন। আর টার্গেট করলেন বিজেপি সাংসদদের।












Click it and Unblock the Notifications