বাবুল চান না বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হোক, কোন রণকৌশলের কথা ভাবছেন তিনি
বিজেপি এরাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলে রাষ্ট্রপতি শাসন জারির কথা বলেছে। তবে বিজেপির সংসদ বাবুল সুপ্রিয় মনে করছেন ঠিক উল্টোটাই।
পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। হাওয়া এমন যে মনে করা হচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এ রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। অন্তত তৃণমূল কংগ্রেসের একাংশের সেই অভিযোগ রয়েছে।

এই প্রসঙ্গে বিজেপি এরাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলে রাষ্ট্রপতি শাসন জারির কথা বলেছে। তবে বিজেপির সংসদ বাবুল সুপ্রিয় মনে করছেন ঠিক উল্টোটাই। এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার মতো একাধিক শক্তপোক্ত কারণ অবশ্যই রয়েছে। তবে সেটা করতে চায় না বিজেপি। কারণ আগামী দিনে রাজ্য নির্বাচনে বিজেপি এমনিতেই জয় পাবে। ফলে আলাদা করে এখনই রাষ্ট্রপতি শাসন জারির দরকার নেই।
শনিবার সাংবাদিক সম্মেলনে আসানসোলের সংসদ বাবুল বলেন, এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করলে বরং সমবেদনা আদায় করে তৃণমূল কিছু ভোট বেশি পেতে পারে। সেটা হতে দেওয়া উচিত নয়। এবার লোকসভা ভোটে বিজেপি ১৮টি আসনে জিতেছে বিজেপি। তৃণমূল কংগ্রেস জিতেছে ২২টি আসনে। এমনিতেই কমে এসেছে এছাড়া বেশ কয়েকটি লোকসভা আসনে অত্যন্ত কম ব্যবধানে বিজেপিকে হারতে হয়েছে এই অবস্থায় 2021 সালের বিধানসভা ভোটে নিবি কে নিবি কে নিবি কে ভোটের নিরিখে এমনিতেই বিজেপি এগিয়ে রয়েছে তাই কোনভাবে রাষ্ট্রপতি শাসন জারি করে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় কে একজন সমবেদনার ভোট দিতে রাজি নন












Click it and Unblock the Notifications