পুরুলিয়ার ‘লাল’-গড়ে পরিবর্তনে রেকর্ড জয় পেয়েছিল তৃণমূল, একনজরে ভোট-ইতিহাস

প্রথম পাঁচ দফায় ২৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এবার ২০১৯-এর লোকসভা যুদ্ধে ষষ্ঠ দফার ভোটগ্রহণের অপেক্ষা। এই দফায় বাংলায় আটটি কেন্দ্রে ভোট হচ্ছে। একঝলকে পুরুলিয়ার ভোট ইতিহাস।

প্রথম পাঁচ দফায় ২৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এবার ২০১৯-এর লোকসভা যুদ্ধে ষষ্ঠ দফার ভোটগ্রহণের অপেক্ষা। এই দফায় বাংলায় আটটি কেন্দ্রে ভোট হচ্ছে। একঝলকে তমলুক ভোট ইতিহাস।তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুরে ভোট হবে এই দফায়। তার আগে ফিরে দেখা পুরুলিয়ার ভোট-ইতিহাস।

পুরুলিয়া

পুরুলিয়া

বাংলার ৪২ লোকসভার কেন্দ্রের মধ্যে ৩৫ নম্বর লোকসভা কেন্দ্র হল এই পুরুলিয়া। ৫২ সালে প্রথম নির্বাচনে এই কেন্দ্রটির নাম ছিল মানভূম নর্থ ও মানভূম সাউথ কাম ধলভূম। ৫৭ সাল থেকে পুরুলিয়া নামে পরিচিত এই কেন্দ্রের।

কোন কোন বিধানসভা

কোন কোন বিধানসভা

মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটি বিধানসভা কেন্দ্র হল- বলরামপুর, বাঘমুণ্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর ও পারা। এই সাতটি কেন্দ্রই পুরুলিয়া জেলার অধীন।

১৯৫২ সাল থেকে ১৯৭১

১৯৫২ সাল থেকে ১৯৭১

১৯৫২ সালে মানভূম নর্থ ও মানভূম সাউথ কাম ধলভূম থেকে চারজন সাংসদ হন।মানভূম নর্থের সাংসদ হন কংগ্রেসের মোহন হাঁড়ি, প্রভাচন্দ্র বোস এবং ও মানভূম সাউথ কাম ধলভূম থেকে লোক সেবক সংঘের ভজহরি মাহাতো ও চৈতন মাঝি। ৫৭, ৬২ ও ৬৭ সালে লোক সেবক সংঘের বিভূতিভূষণ মাহাতো সাংসদ হন। ১৯৭১ সালে কংগ্রেসের দেবেন্দ্রনাথ মাহাতো বিজয়ী হয়ে সংসদে যান।

১৯৭৭ থেকে ২০০৯

১৯৭৭ থেকে ২০০৯

১৯৭৭ থেকে ২০০৯ টানা ১০টি নির্বাচন এই কেন্দ্রে ছিল ফরওয়ার্ড ব্লকের আধিপত্য। ১৯৭৭ সাল ১৯৯১ পর্যন্ত টানা পাঁচটি নির্বাচনে জিতে ফরওয়ার্ড ব্লকের চিত্তরঞ্জন মাহাতো সাংসদ হন। ১৯৯৬ থেকে ২০০৪ সাল পর্যন্ত পুরুলিয়া থেকে বিজয়ী হন ফরওয়ার্ড ব্লকের বীরসিংহ মাহাতো। ২০০৯ সালে জয়ী হন ফরওয়ার্ড ব্লকের নরহরি মাহাতো। প্রথম পরিবর্তন আসে ২০১৪-তে। তৃণমূলের মৃগাঙ্ক মাহাতো সাংসদ হন।

২০১৪ সালের ফল

২০১৪ সালের ফল

২০১৪-র নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের মৃগাঙ্ক মাহাতো ফরওয়ার্ড ব্লকের নরহরি মাহাতো ১ লক্ষ ৫৩ হাজার ৮৭৭ ভোটে পরাজিত করেন। মৃগাঙ্ক মাহাতো ভোট পান ৪,৬৮,২৭৭টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরওয়ার্ড ব্লকের নরহরি মাহাতোর প্রাপ্ত ভোট ৩,১৪,৪৪০। বিজেপির বিকাশ বন্দ্যোপাধ্যায় পান ৮৬,২৩৬ ভোট। আর কংগ্রেসের নেপাল মাহাতো পান ২,৫৭,৯২৩ ভোট।

২০১৯-এ কারা প্রার্থী

২০১৯-এ কারা প্রার্থী

তৃণমূল কংগ্রেস এবার সিটিং এমপি মৃগাঙ্ক মাহাতোকে প্রার্থী করেন। বিজেপির প্রার্থী হয়েছেন জ্যোতির্ময় মাহাতো। ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়েছেন বীরসিংহ মাহাতো। কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+