ঝাড়গ্রামের ‘লাল’-গড়ে পরিবর্তনে রেকর্ড জয় পেয়েছিল তৃণমূল, একনজরে ভোট-ইতিহাস
প্রথম পাঁচ দফায় ২৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এবার ২০১৯-এর লোকসভা যুদ্ধে ষষ্ঠ দফার ভোটগ্রহণের অপেক্ষা। এই দফায় বাংলায় আটটি কেন্দ্রে ভোট হচ্ছে।
প্রথম পাঁচ দফায় ২৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এবার ২০১৯-এর লোকসভা যুদ্ধে ষষ্ঠ দফার ভোটগ্রহণের অপেক্ষা। এই দফায় বাংলায় আটটি কেন্দ্রে ভোট হচ্ছে। একঝলকে তমলুক ভোট ইতিহাস।তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুরে ভোট হবে এই দফায়। তার আগে ফিরে দেখা ঝাড়গ্রামের ভোট-ইতিহাস।

ঝাড়গ্রাম
বাংলার ৪২ লোকসভার কেন্দ্রের মধ্যে ৩৩ নম্বর লোকসভা কেন্দ্র হল এই ঘাটাল। ৬২ সালে তৈরি হয় এই কেন্দ্রটি। ৭৭ সালের পর থেকেই এই কেন্দ্রে কংগ্রেসের আধিপত্য খর্ব হতে থাকে। বামেরা এই কেন্দ্রে বৃহৎ শক্তিধর হয়ে ওঠে।

কোন কোন বিধানসভা
মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটি বিধানসভা কেন্দ্র হল- নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, গড়বেতা, শালবনী, বিনপুর ও বান্দোয়ান। এই সাতটি কেন্দ্রের মধ্যে পাঁচটি ঝাড়গ্রাম জেলায় অবস্থিত। দুটি পশ্চিম মেদিনীপুর জেলার অধীন।

১৯৬২ সাল থেকে ১৯৭১
১৯৬২ সালে এই কেন্দ্রে প্রথম নির্বাচন হয়। প্রথমবার এই কেন্দ্র থেকে সাংসদ হন কংগ্রেসের সুবোধচন্দ্র হাঁসদা। ১৯৬৭ সালে বাংলা কংগ্রেসের এ কে কিস্কু এই কেন্দ্র থেকে বিজয়ী হয়ে সংসদে যান। ১৯৭১ সালে কংগ্রেসের অমিয়কুমার কিস্কু সাংসদ নির্বাচিত হন।

১৯৭৭ থেকে ২০০৯
১৯৭৭ সাল থেকে ঝাড়গ্রাম কেন্দ্রে বামফ্রন্টের বিজয়রথ ছুটতে শুরু করে তা থামে একেবারে ২০১৪-তে। ২০০৯ পর্যন্ত টানা ১০টি নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয় সিপিএম। ৭৭ সালে সাংসদ হন সিপিএমের যদুনাথ কিস্কু। তারপর পরপর তিন নির্বাচনে জিতে হ্যাটট্রিক করেন মতিলাল হাঁসদা। পরবর্তী টানা পাঁচ নির্বাচনে জিতে সাংসদ নির্বাচিত হন রূপচাঁদ মুর্মু। ২০০৯ সালে পুলিনবিহারী বাস্কে এই কেন্দ্রে বিজয়ী হন। আর পরিবর্তন আসে ২০১৪-কে। তৃণমূলের ঊমা সোরেন হারিয়ে দেন পুলিনবিহারী বাস্কেকে।

২০১৪ সালের ফল
২০১৪-র নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের ঊমা সোরেন সিপিএমের পুলিনবিহারী বাস্কেকে ৩ লক্ষ ৪৭ হাজার ৮৮৩ ভোটে পরাজিত করেন। ঊমা সোরেন ভোট পান ৬,৭৪,৫০৪টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী পুলিনবিহারী বাস্কের প্রাপ্ত ভোট ৩,২৬,৬২১। বিজেপির বিকাশ মুদি পান ১,২২,৪৫৯ ভোট। আর কংগ্রেসের অনিতা হাঁসদা পান ৪০,৫১৩ ভোট।

২০১৯-এ কারা প্রার্থী
তৃণমূল কংগ্রেস এবার সিটিং এমপি ঊমা সোরেনকে প্রার্থী করেনি। তৃণমূল এবার প্রার্থী করেছে বারবাহা সোরেনকে। বিজেপির প্রার্থী হয়েছেন কুনার হেমব্রমকে। সিপিএম প্রার্থী করেছে দেবলীনা হেমব্রমকে। কংগ্রেস প্রার্থী যজ্ঞেশ্বর হেমব্রম।












Click it and Unblock the Notifications