বনগাঁ কেন্দ্রে বরাবর তৃণমূলেরই, বিজেপি কি পারবে চ্যালেঞ্জ দিতে, কী বলছে ইতিহাস
প্রথম চার দফায় ১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এবার ২০১৯-এর লোকসভা যুদ্ধে পঞ্চম দফার ভোটগ্রহণের অপেক্ষা। এই দফায় বাংলায় সাতটি কেন্দ্রে ভোট হচ্ছে। একঝলকে বনগাঁর ভোট ইতিহাস।
প্রথম চার দফায় ১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এবার ২০১৯-এর লোকসভা যুদ্ধে পঞ্চম দফার ভোটগ্রহণের অপেক্ষা। এই দফায় বাংলায় সাতটি কেন্দ্রে ভোট হচ্ছে। একঝলকে হাওড়ার ভোট ইতিহাস। হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ, বনগাঁ ও বারাকপুরে ভোট হবে এই দফায়। তার আগে ফিরে দেখা বনগাঁর ভোট-ইতিহাস।

বনগাঁ
বাংলার ৪২ লোকসভার কেন্দ্রের মধ্যে ১৪ নম্বর লোকসভা কেন্দ্র হল এই বনগাঁ। ২০০৯ সালে এই কেন্দ্র গঠিত হয়। প্রথম সাংসদ নির্বাচিত হন গোবিন্দচন্দ্র নস্কর।

কোন কোন বিধানসভা
বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটি বিধানসভা কেন্দ্র হল- কল্যাণী, হরিণঘাটা, বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইগাটা, স্বরূপনগর। এই সাতটি কেন্দ্রের মধ্যে পাঁচটি কেন্দ্র উত্তর ২৪ পরগনা জেলার অধীন, শুধু কল্যাণী ও হরিণঘাটা নদিয়া জেলায়।

২০০৯ সাল থেকে ২০১৫
২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বনগাঁ লোকসভা কেন্দ্রে মোট তিনটি নির্বাচন হয়েছে। ২০০৯-এর নির্বাচনে জিতে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের গোবিন্দচন্দ্র নস্কর। ২০১৪-য় এই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন মতুয়া মহাসংঘের তৎকালীন প্রধান কপিলকৃষ্ণ ঠাকুর। তবে এক বছরের মধ্যেই তাঁর প্রয়াণে এই কেন্দ্রে পের ভোট হয়। সেই উপনির্বাচনে জয়ী হন কপিল-জায়া মমতাবালা ঠাকুর।

২০১৪ সালের ফল
২০১৪-র নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের কপিলকৃষ্ণ ঠাকুর ১ লক্ষ ৪৬ হাজার ৬০১ ভোটে জয়ী হন। তিনি ৫,৫১,২১৩ ভোট পান। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের দেবেশ দাসের প্রাপ্ত ভোট ৪,০৪,৬১২। বিজেপির কে ডি বিশ্বাস পান ২,৪৪,৭৮৩ ভোট। আর কংগ্রেসের ইলা মণ্ডল পান ৪৩,৮৬৬ ভোট।

২০১৫ উপনির্বাচনের ফল
২০১৫-র উপনির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের মমতাবালা ঠাকুর ২ লক্ষ ১১ হাজার ৭৮৫ ভোটে জয়ী হন। তিনি ৫,৩৯,৯৯৯ ভোট পান। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের দেবেশ দাসের প্রাপ্ত ভোট ৩,২৮,২১৪। বিজেপির সুব্রত ঠাকুর পান ৩,১৪,২১৪ ভোট। আর কংগ্রেসের কুন্তল মণ্ডল পান ২৯,১৪৯ ভোট।

২০১৯-এ কারা প্রার্থী
তৃণমূল কংগ্রেস এবার সিটিং এমপি মমতাবালা ঠাকুরকে প্রার্থী করেছে। বিজেপির প্রার্থী হয়েছেন শান্তনু ঠাকুর। সিপিএম প্রার্থী করেছে অলোকেশ দাসকে। কংগ্রেসের প্রার্থী সৌরভ প্রসাদ।












Click it and Unblock the Notifications