অসিত মজুমদার গ্রেফতার! চুঁচুড়ায় পুলিশকে কাজে বাধার অভিযোগে প্রাক্তন বিধায়কসহ ১০ জন হাজতে

পুলিশের কাজে বাধা দেওয়া ও কর্তব্যরত সরকারি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগে চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার-সহ মোট দশজনকে গ্রেফতার করল পুলিশ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে শনিবার হুগলির পিপুলপাতিতে দলের পথ অবরোধ কর্মসূচিতে ছিলেন। সেই ঘটনার প্রেক্ষিতেই অসিত সহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সোনারপুরে গিয়ে জনরোষের মুখে পড়েন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে লক্ষ্য করে ডিম, জুতো এবং ইটের টুকরো ছোড়া হয়। একইসাথে 'চোর, চোর' স্লোগানও ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হলে তাঁর মাথার হেলমেট খুলে কিল-চড়-থাপ্পড়ও মারা হয়েছিল বলে অভিযোগ ওঠে।

এই হামলার প্রতিবাদে অসিত মজুমদার পিপুলপাতিতে পথ অবরোধের নেতৃত্ব দেন। পুলিশ অবরোধ সরাতে গেলে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়, যা দ্রুত ধস্তাধস্তিতে গড়ায়। পুলিশ পরে অবরোধকারীদের সরিয়ে দেয়। মূলত এই ঘটনাতেই পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে রবিবার গ্রেফতার অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার ছাড়াও চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ, ভাইস চেয়ারম্যান পার্থ সাহা, কাউন্সিলর রঞ্জন রাহা, নির্মল চক্রবর্তী এবং সমীর সরকার রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+