বিধায়ক দেবশ্রী রায়কে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ রায়দিঘিতে
বিধায়ক দেবশ্রী রায়কে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ রায়দিঘিতে
এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করেছেন রায়দিঘির বিধায়ক দেবশ্রী রায়। কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের এই অভিনেত্রী বিধায়ক। তাই তাকে গ্রেফতার করতে হবে। এই দাবি করে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।

বিক্ষোভ দেখায় তারা যারা প্রতারণার শিকার হয়েছেন। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। এলাকার বিধায়কের বিরুদ্ধে অভিযোগ করে পথ অবরোধ করা হলেও তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়নি।
এই এলাকার লোকজন অভিযোগ করেন যে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান করার জন্য তাদের টোটো বা ই-রিকশা দেওয়ার কথা বলেন রায়দিঘির বিধায়ক। গত জুলাই মাসে, তাদের ১ লক্ষ ২৪ হাজার টাকা দামের টোটো দেওয়া হবে একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এই কথা বলে দেবশ্রী রায় বলেছিলেন যে যারা এই টোটো নেবেন তাদের চার হাজার টাকা দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে।
যারা এদিন বিক্ষোভ দেখায় তারা বলছেন যে, তারা এই টাকা দিয়ে রসিদ নিয়েছিলেন। কিন্তু তারপরেও কোনও টোটো রিকশা পাননি।
এর আগেও এই এলাকায় এই টাকা দিয়ে রসিদ নেওয়ার পরও টোটো না পাওয়ায় বিধায়কের বিরুদ্ধে পোস্টার দেওয়া হয়। এই ঘটনায় কিছুটা অস্বস্তি বোধ করে এলাকার তৃণমূল কংগ্রেসের নেতারা। তারা বলছেন যে বিষয়টি জানার পর তারা জেলা ও রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications