হেমতাবাদের বিধায়কের মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের আর্জি হাইকোর্টে

হেমতাবাদের বিধায়কের মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের আর্জি হাইকোর্টে

হেমতাবাদের বিজেপি বিধায়কের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি সম্ভাবনা রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

হেমতাবাদের বিধায়কের মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের আর্জি হাইকোর্টে

এদিন মামলা দায়ের করেন বিধায়কের স্ত্রী চন্দিমা রায়।মামলা দায়েরের পর মামলাকারীর আইনজীবী ব্রজেশ ঝা জানান, বিধায়ক মৃত্যুর ঘটনা নিয়ে আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন মৃতের স্ত্রী। তার দাবি, এই ঘটনায় যদি পুলিশ বা রাজ্যে তদন্তকারী সংস্থা তদন্ত করে তাহলে নিরপেক্ষ তদন্ত হবে না। তাই নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন তিনি।

কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, মৃতদেহ ময়না তদন্তের আগেই একটি পুলিশি টুইটে জানায় এটি আত্মহত্যা। মৃতের স্ত্রীর প্রশ্ন মৃতদেহ ময়না তদন্ত না করে আগে থেকে পুলিশ কিভাবে জানল এটি আত্মহত্যা না খুন ?

তাই রাজ্যের তদন্তকারীরা যদি তদন্ত করে এই মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত হবে না। তারা আত্মহত্যার ঘটনা বলেই প্রমাণ করার চেষ্টা করবে।

পাশাপাশি, সাংবিধানিক অধিকার অনুযায়ী আদালতের কাছে অমৃতের স্ত্রীর বিনীত অনুরোধ তার স্বামীর মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করুক। এবং নিরপেক্ষ তদন্ত সংস্থাকে দিয়ে এই ঘটনার তদন্ত করা হোক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+