ইডি হেফাজতে অসুস্থ হয়ে হাসপাতালে কেষ্ট, আজও ইডির দফতরে হাজিরা দিলেন না সুকন্যা
আজও হাজিরা দিলেন না সুকন্যা মণ্ডল। তাহলে কি অনুব্রত মণ্ডলের মেয়ের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নেবে ইডি। এই নিয়ে দ্বিতীয়বার হাজিরা এড়িয়েছেন সুকন্যা। এদিকে মেয়ের হাজিরার জিনেই ইডি হেফাজতে অসুস্থ হয়ে পড়েন অনুব্রত মণ্ডল। তাঁকে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হাজিরা দিলেন না সুকন্যা মণ্ডল
সকাল থেকেই সুকণ্যা মণ্ডলের গতিবিধির উপরে নজর রেখেছে সংবাদ মাধ্যম। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর আজ দ্বিতীয়বার ইডি তলব করা হয়েছিল তাঁকে। আজ সুকন্যা হাজিরা না দিতে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারেও ইঙ্গিত দিয়েছিল ইডি। কিন্তু দেখতে দেখতে বেলা গড়িয়ে বিকেল হতে চলেছে এখনও তিনি দিল্লির ইডি অফিসে হাজিরা দেননি। অর্থাৎ আজ আর হাজিরা দিচ্ছেন না কেষ্ট কন্যা। এবার কোন পথে হাঁটবে ইডি সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

সুকন্যার গাড়ির চালককে তলব
সুকন্যা মণ্ডল একদিকে হাজিরা দেননি। এদিকে তাঁর গাড়ির চালক তুফান মিদ্যাকে তলব করেছে ইডি। প্রসঙ্গত উল্লেখ্য তুফান মিদ্যা কেষ্টর দিল্লি সফরের দিন শক্তিগড়ে বৈঠক করেছিলেন। শক্তিগড়ে আসানসোল পুলিশের গাড়ি ব্রকফাস্টের জন্য দাঁড়িয়েছিল। সেখানে একটি রেস্টুরেন্টে কচুরি তরকারি খান কেষ্ট। সেই সময় সেখানে চর জনের সঙ্গে বৈঠক করেন অনুব্রত মণ্ডল। সেই চার জনের মধ্যে ছিলেন সুকন্যার গাড়ির চালক তুফান মিদ্যা এবং যুব তৃণমূল কংগ্রেস নেতা কৃপাময় ঘোষ। তাঁকেও তলব করেছে ইডি।

অসুস্থ কেষ্ট
এদিকে ইডি হেফাজতে নাকি অসুস্থ হয়ে পড়েছেন অনুব্রত মণ্ডল। তাঁকে দিল্লির রামমোহোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। রবিবার রাত থেকেই নাকি কেষ্টর শরীর খারাপ হতে শুরু করেছিল। তাঁকে ইনহেলার নিতে হয়েছিল। সোমবার সকালে আরও অসুস্থ হয়ে পড়লে কেষ্টকে নিয়ে হাসপাতালে ভর্তি করে ইডি। অসুস্থতার কারণেই তাঁকে এখনও পর্যন্ত জেলে রাখা হয়নি। ইডি হেফাজতে রাখা হয়েছে তাঁকে। এখনও পর্যন্ত হাসপাতালেই রয়েছেন কেষ্ট।

মণীশের ১৪ দিনের জেল
অনুব্রত মণ্ডলকে ২ দফায় ইডি হেফাজত দেওয়া হলেও মণীশ কোঠারিকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আজই তাঁকে তিহার জেলে নিয়ে যাওয়া হবে বলে মনে করা হচ্ছে। এই তিহার জেলেই রয়েছেন অনুব্রত মণ্ডলের দেহ রক্ষী সায়গল হোসেন এবং গরুপাচার কাণ্ডে অন্যতম পাণ্ডা এনামূল হক। তাঁদের পাশে সেলেই মণীশকে রাখা হবে কিনা এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। গত কয়েকদিনের ইডি জেরায় একাধিক তথ্য দিয়েছে মণীশ কোঠারি।












Click it and Unblock the Notifications