ভারতীর উসকানিতে তৃণমূলকর্মীরা তিরবিদ্ধ! বিড়ালের মতো মারার হুঙ্কার অনুব্রতর
ভারতী ঘোষ তৃণমূলকর্মীদের কুকুরের মতো মারার নিদান দিয়েছিলেন। তার পাল্টা দিলেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি সদ্য বাঁকুড়ার দায়িত্ব পেয়েছেন লোকসভা নির্বাচনে।
ভারতী ঘোষ তৃণমূলকর্মীদের কুকুরের মতো মারার নিদান দিয়েছিলেন। তার পাল্টা দিলেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি সদ্য বাঁকুড়ার দায়িত্ব পেয়েছেন লোকসভা নির্বাচনে। তারপরই ঘাটালের বিজেপি প্রার্থীকে নিশানা করে অনুব্রত বলেন, আমরা তোমাকে ভয় পাই না। তুমি কুকুরের মতো মারলে আমরা তোমাকে বেড়ালের মত মারব।

প্রাক্তন আইপিএস বিজেপি প্রার্থী ভারতী ঘোষ যে ভাষাতে শনিবার তৃণমূলকে নিশানা করেছিলেন, এদিন সেই ভাষাতেই পাল্টা দিলেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। রবিবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্যামল সাঁতরার সমর্থনে নির্বাচনী জনসভা থেকে গর্জে ওঠেন অনুব্রত।
ঘাটালের বিজেপি প্রার্থীকে আক্রমণ করে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি বলেন, "আমরা ভয় পাই না। তুমি ফোঁস করলে আমরাও ফোঁস করব। ভারতীদেবী শুনে রাখুন, তোমরা যেভাবে চলবে, আমরাও সেভাবে চলব। জীবন কোনওদিন কাউকে ভয় পাইনি, এখনও পাই না।
এবারের ভোটে কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, বুথের ভেতর ঢুকবেন না। তাহলে কর্মীরা ছাড়বে না। কেন্দ্রীয় বাহিনী যদি বুথের ভেতরে ঢুকে যায়, বিজেপির হয়ে ভোট করতে চায়, তবে ছেড়ে কথা বলব না। অনুব্রত মণ্ডল বলেন, কেন্দ্রীয় বাহিনী যদি বাইরে থেকে ভোট করায়, তবে কেন্দ্রীয় বাহিনীকেই 'স্যালুট' জানানো হবে।
অন্যদিকে, রবিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তৃণমূলকর্মীরা তিরবিদ্ধ হন। ভারতীর হুমকি ও উসকানির পর বিজেপি এই হামলা করে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। তিন তৃণমূলকর্মী তিরবিদ্ধ হন। তাঁদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের কলকাতায় স্থানান্তর করা হয়।












Click it and Unblock the Notifications