সৌমিত্র খাঁর সভায় উস্কানির পরেই খুন, হুঙ্কার অনুব্রতর, বিজেপি নেতার নামে লিখিত অভিযোগ মঙ্গলকোটে
সৌমিত্র খাঁর সভায় উস্কানির পরেই খুন, হুঙ্কার অনুব্রতর, বিজেপি নেতার নামে লিখিত অভিযোগ মঙ্গলকোটে
একুশের ভোটের উত্তাপ আরও বাড়িয়ে দিল মঙ্গলকোটে তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনা। মঙ্গলকোটের ঘটনায় বিজেপি নেতা সহ ২৬ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল অভিযোগ করেছেন ২৫ জানুয়ারি সৌমিত্র খাঁ মঙ্গলকোটে যে সভা করেছিলেন তাতে উস্কানি মূলক মন্তব্য করেছিলেন তিনি। তৃণমূল কংগ্রেসকে শেষ করে দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন সৌমিত্র তারপরেই এই খুনের ঘটনা ঘটে। তবে চুপ করে বসে থাকবে না তৃণমূল কংগ্রেসও। এর জবাব বিজেপিকে পেতে হবে বলে পাল্টা হুঙ্কার দিয়েছেন অনুব্রত।

বিজেপি নেতার নামে অভিযোগ
মঙ্গলকোটে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিকে পিটিয়ে খুনের ঘটনায় পূর্ব বর্ধমানের বিজেপির জেলা সম্পাদক শিশির ঘোষসহ ২৬ জন বিজেপি নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ৬ জনকে আটক করে জেরা করা হচ্ছে। যাঁদের আটক করা হয়েছে তাঁরা সকলেই বিজেপি কর্মী বলে জানা গিয়েছে। এলাকা এখনও থমথমে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে মঙ্গলকোটে।

সৌমিত্রর উস্কানিতেই খুন
মঙ্গলকোটে ২৫ জানুয়ারি সভা করেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সেই সভা থেকে তৃণমূল কংগ্রেসকে শেষ করে দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন বিজেপি নেতা। তারপরেই খুন হন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। সৌমিত্র খাঁর উস্কানিতেই খুন হয়েছেন দলীয় নেতা এমনই দাবি করেছেন বীরভূমে তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। এর জবাবা বিজেপি পাবে বলে হুঙ্কার দিয়েছেন অনুব্রত। পাল্টা সৌমিত্র খাঁ দাবি করেছেন তাঁকে বদনাম করতেই অনুব্রত মণ্ডল এই অভিযোগ করছেন। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছেন ওই নেতা। এমনই দাবি সৌমিত্রর।

থমথমে মঙ্গলকোট
ঘটনার পর থেকে থমথমে মঙ্গলকোট। গোটা এলাকা ঘিরে রেখেছে বিশালপুলিশ বাহিনী। তৃণমূল কংগ্রেস নেতার দেহ এখন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্তের পর তাঁর দেহ নিয়ে আসা হবে মঙ্গলকোটে। তখন নতুন করে অশান্তি ছড়াতে পারে এই আশঙ্কায় পুলিশের উচ্চ পদস্থ কর্তারা সেখানে নজরদারির খবর নিচ্ছেন।

তৃণমূল কর্মীকে পিটিেয় খুন
একুশের ভোটের আগে ফের রাজনৈতিক হিংসার বলি তৃণমূল কংগ্রেস কর্মী। পিটিয়ে খুন করার অভিযোগ। সোমবার রাতে বাড়ি ফেরার পথে তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতিরা। আশঙ্কা জনক অবস্থায় প্রথমে কাটোয়া হাসপাতালে পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তৃণমূল কংগ্রেস নেতাকে।












Click it and Unblock the Notifications