'ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে'-এ মিলবে পাঁচ লাখ টাকার সুবিধা! যুব সম্প্রদায়ের জন্যে বড় ঘোষণা

বাজেটে একের পর এক নয়া প্রকল্পের ঘোষণা। যার মধ্যে গুরুত্বপূর্ণ নয়া এই প্রকল্পটি। এতে লক্ষাধিক যুবক-যুবতী উপকৃত হবে বলে খবর। কিন্তু কীভাবে এই লাভ তুলবেন। বিস্তারিত এই প্রত্রিবেদন

সামনেই পঞ্চায়েত নির্বাচন! এরপরেই বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। কার্যত ব্যাক টু ব্যাক হেভিওয়েট দুটি নির্বাচন। আর সেই নির্বাচনের আগে আগামী অর্থ বছরের জন্যে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর সেই বাজেটে কর্মসংস্থান থেকে একাধিক নয়া প্রকল্পের ঘোষণা করা হয়েছে। যেখানে নতুন প্রজন্ম নানা ভাবে উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটকে ''এমপ্লয়মেন্ট বাজেট'' বলে ব্যাখ্যা করেছেন। যদিও বিরোধীদের দাবি ভোটের দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই বাজেট। কোন দিশা সেখানে নেই।

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড

ইতিমধ্যে রাজ্যে যুবশ্রী-রুপশ্রী সহ একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি ইতিমধ্যে বিশ্বের দরবারেও পৌঁছে গিয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের কন্যাশ্রী। এই অবস্থায় আরও একটি নয়া প্রকল্পের ঘোষণা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। আর তা হল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মধ্যে নানা রকম ভাবে আরও পড়াশুনার জন্যে ঋণ পেয়ে থাকেন পড়ুয়ারা। আর এবার রাজ্যের নয়া সামাজিক প্রকল্প 'ভবিষ্যৎ ক্রেডিট কার্ড'। যার মাধ্যমে কয়েক হাজার যুব-সম্প্রদায় উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে কারা সুবিধা পাবেন?

ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে কারা সুবিধা পাবেন?

রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ঘোষণা অনুযায়ী ১৮ বছর বয়স থেকেই যুবক-যুবতীরা এই কার্ডের সুবিধা পাবেন। এবং সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত কম সুদে ঋণ মিলবে এই কার্ডের মাধ্যমে। এই প্রকল্পের মধ্যে সর্বাধিক ৫ লক্ষ টাকা ঋণ মিলবে বলে জানানো হয়েছে। এতে রাজ্য সরকার গ্যারেন্টার হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। তাঁর কথায় এতে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত রাজ্য সরকার ভর্তুকি দেবে বলে জানানো হয়েছে। গ্যারেন্টি হিসাবে ১৫ শতাংশ প্রদান করা হবে বলেও জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য।

৩৫০ কোটি টাকা বরাদ্দ

৩৫০ কোটি টাকা বরাদ্দ

ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্যে ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাজেট পেশের সময়ে এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী। শুধু তাই নয়, নয়া এই প্রকল্পের মাধ্যমে দু লাখ যুবক-যুবতীকে পাঁচ লাখ টাকা পর্যন্ত এই ঋণের সুবিধা দেওয়া হবে বলেও জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর কথায় নয়া এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে কর্মসংস্থান তৈরি হবে। কেউ যাতে বেকার না থাকে সেদিকে তাকিয়েই এই ঘোষণা বলেও এদিন রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে কর্মসংস্থান নিয়ে একাধিক বার্তা এদিন দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+