প্রথম দুই দফার ভোটে বিজেপি কত অঙ্কে এগিয়ে , উত্তরবঙ্গের সভা থেকে খতিয়ান দিলেন অমিত শাহ
নন্দীগ্রাম ভোট পর্ব মিটেগেলে তার রেশ রাজ্য রাজনীতি থেকে যাচ্ছে না। গতকাল মোদীর পর আজ রাজ্যে আসেন অমিত শাহ। কোচবিহারের শীতলকুচিতে তিনি সভার শুরু থেকেই নন্দীগ্রাম নিয়ে যেমন তিনি মমতাকে টার্গেট করেন তেমনই রাজবংশী ইস্যুতে পারদ চড়ান অমিত শাহ।

নন্দীগ্রাম নিয়ে মমতাকে তোপ
এদিনের ভাষণের শুরুতেই নন্দীগ্রাম প্রসঙ্গ তোলেন অমিত শাহ। তিনি বলেন, নন্দীগ্রামে দিদি হারছে এটা নির্ধারিত। এরপর ওনার অ্যাডভাইসার প্রশ্ন করেছেন আপনি কোথা থেকে লড়বেন দিদি? দিদি বলছেন যেখান তেকেই দাঁড় করাও, উত্তরবঙ্গের মানুষ জিততে দেবে না।

টার্গেটে রাজবংশী ভোটব্যাঙ্ক
অমিত শাহ বলেন, রাজবংশী ভোট মনদনমোহনের মেলা নিয়ে অন্যায় করেছেন মমতা। রাজবংশীদের সঙ্গে অন্যায় করেছে মমতা। মমতার মন থেকে কোচবিহার ৭০০০ কিলোমিটার দূরে রয়েছে মনে হয়। কোচবিহারে মোদীর দেওয়া ২২ হাজার কোটি টাকা রয়েছে রাস্তা বানানোর জন্য। তবে দিদি হতে দেননি। অমিত শাহ এদিন বলেন উত্তরবঙ্গে এইমস গড়বে বলে ঠিক করেছে বিজেপি।

নারায়ণী সেনার সম্মানে ব্যটালিয়ান
অমিত শাহ এদিন সদর্পে ঘোষণাা করেন, নারায়ণী সেনার সম্মানে ব্যটালিয়ান হবে। যেখানে রাজবংশীরা থাকবেন। এলাকায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্থাপনা হবে বলে জানান অমিত শাহ। এছাড়াও জমির পাট্টাবিলি নিয়েও বার্তা দেন অমিত শাহ। অনুপ্রবেশ একমাত্র রুখতে পারে ভারতীয় জনতা পার্টি। পাখিও যাতে না গলতে পারে তার বন্দোবস্ত বিজেপি করবে বলে জানান অমিত শাহ।

দিদির তিন 'T' সরকার
বিজেপির চাণক্য বলেন, মোদী থ্রি ভি নীতিতে সরকার চালান। ব্যবসা বিকাশ ও বিশ্বাসের অপর ভরসা করে মোদী সরকার পথ চলে। তা বাংলাতেও হবে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিন 'T' এর ওপর ভরসা করেন। এই তিন 'টি' তোলাবাজি থেকে তুষ্টিকরণের মতো বিষয়।

প্রথম ২ দফায় 'কমল' ফুটেছে কত?
অমিত শাহ এদিন নিজের সভা থেকে দাবি করেন, প্রথম দুই দফার ৬০ আসনে বিজেপি ৫০ টির বেশি আসন জিতছে । পাশাপাশি অমিতের দাবি নন্দীগ্রাম হেরে গিয়েছেন মমতা।












Click it and Unblock the Notifications