মুকুল টেক্কা দিলেন দিলীপকে! আসন্ন পুরভোটে বিজেপির ‘তুরুপের তাস’ তৃণমূলের প্রাক্তন ‘চাণক্য’

মুকুলের টেক্কা দিলীপকে! আসন্ন পুরভোটে বিজেপির ‘তুরুপের তাস’ তৃণমূলের প্রাক্তন ‘চাণক্য’

বিজেপিতে গিয়ে পদ না পান, অন্তত ভরসার জায়গাটা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আদায় করে নিয়েছেন মুকুল রায়। অমিত শাহের শহিদ মিনারের সভার পর সেই ধারণা অতি স্পষ্ট হয়ে উঠেছে। দিলীপ-সহ রাজ্য নেতাদের ভূয়সী প্রশংসা করলেও বাংলায় দুই থেকে ন-গুণ বেড়ে ১৮ হওয়ার পিছনে যে মুকুলের ভূমিকাই সর্বাধিক তা স্বীকার করতে ভুললেন না অমিত শাহ।

সংগঠনের ভিত তৈরি, ফল হাতেনাতে

সংগঠনের ভিত তৈরি, ফল হাতেনাতে

তৃণমূলের জন্মলগ্ন থেকে মুকুল রায় নিজের হাতে তৈরি করেছেন দলটাকে। তাঁকে তাই বলা হত তৃণমূলের চাণক্য। সেই তিনিই ২০ বছরের সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে নাম লিখিয়েছেন। দু-বছরেই তিনি বিজেপিতে নিজের যোগ্যতার পরিচয় রেখেছেন। সংগঠনের ভিত তৈরি করেছেন মন দিয়ে। তার ফল হাতেনাতে পেয়েছেন লোকসভা ভোটে।

মুকুল রায়কে কৃতিত্ব দিলেন অমিত শাহ

মুকুল রায়কে কৃতিত্ব দিলেন অমিত শাহ

গেরুয়া শিবিরে যোগ দিয়েই প্রথম বড় নির্বাচনে মুকুল রায় বিজেপিতে সাফল্য এনে দিয়েছেন। তৃণমূলের ৪২-এ ৪২-এর স্লোগানকে ধুলোয় মিশিয়ে বিজেপির ঝুলিতে এনেছে ১৮টি আসন। এ জন্য প্রায় পুরো কৃতিত্বই মুকুল রায়কে দিলেন অমিত শাহ। তাই এবার পুর নির্বাচনেও এবার তাঁর হাতে দায়িত্ব তুলে দিয়েছেন বঙ্গ বিজেপির।

ভোট বৈতরণী পার করতে পারেন মুকুলই

ভোট বৈতরণী পার করতে পারেন মুকুলই

লোকসভায় ধাক্কা খেয়ে পুরসভা ভোটে কামব্যাকের লক্ষ্যে তৃণমূল ঝাঁপিয়ে পড়েছে ইতিমধ্যেই। তাই এবার তৃণমূলকে টক্কর দেওয়া খুব সুবিধা হবে না বিজেপির। সেটা বিলক্ষণ জানেন অমিত শাহ। তিনি তাই বুঝে গিয়েছেন এ যাত্রায় ফের ভোট বৈতরণী পার করতে পারেন মুকুল রায়ই। তিনি মুকুলের ক্যারিশ্মার উপর ভরসা রাখছেন দিলীপদের ভুলে।

অমিতের গুরুত্বে ফের পাল্টে গিয়েছে ছবি

অমিতের গুরুত্বে ফের পাল্টে গিয়েছে ছবি

মুকুল রায় বর্তমানে দলে অনেকটাই কোণঠাসা বলে মনে করছিল রাজনৈতিক মহল। দলের শীর্ষ নেতাদের চাপেই তিনি দলে কোণঠাসা হয়ে গিয়েছিলেন। সম্প্রতি সেভাবে সক্রিয় হতে দেখা যাচ্ছিল না তাঁকে। বরং দিলীপ ঘোষ সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর তাঁর প্রভাব বেড়েছিল বহুগুণ। কিন্তু শহিদ মিনারের মঞ্চে অমিত তাঁকে গুরুত্ব দেওয়ায় ফের পাল্টে গিয়েছে ছবি।

মুকুল শিবিরে এবার খুশির হাওয়া

মুকুল শিবিরে এবার খুশির হাওয়া

লোকসভায় সাফল্য নিয়ে বিজেপিই দু-ভাগ হয়ে গিয়েছিল। এক দল মনে করত এই সাফল্যের পিছনে রয়েছে দিলীপ ঘোষের অবদান। আবার একটা দল ভাবত মুকুলের আসাতেই এমন মিরাকেল ঘটেছে। এবার অমিত শাহও মুকুলকে কৃতিত্ব দিয়ে গেলেন এবং তাতেই উৎফুল্ল মুকুল শিবির। তাই মুকুল শিবিরে এবার খুশির হাওয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+