শীতলকুচি কাণ্ডে মমতাই দায়ী, মৃত্যুতেও তুষ্টিকরণ, বিস্ফোরক অমিত শাহ

কোচবিহারের (coochbihar) শীতলকুচিতে (sitalkuchi) কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনায় চার জনের মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কেই (mamata banerjee) দায়ী করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah)। গুলি চালনার ঘটনায়

কোচবিহারের (coochbihar) শীতলকুচিতে (sitalkuchi) কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনায় চার জনের মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কেই (mamata banerjee) দায়ী করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah)। গুলি চালনার ঘটনায় মৃত্যুতে দুঃখপ্রকাশও করেছেন তিনি। এদিন তিনি শান্তিপুরে দলের প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে রোড শো করেন। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন।

দুঃখজনক ঘটনা

দুঃখজনক ঘটনা

এদিন অমিত শাহ শনিবার কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর ঘটনাকে দুঃখজনক ঘটনা বলে বর্ণনা করেন। তবে তিনি বলেন, বুথে কয়েকজন হামলা চালিয়েছিল। কেন্দ্রীয় বাহিনীর অস্ত্র লুটেরও চেষ্টা করেছিল। সেই সময় বাহিনী হাতিয়ার রক্ষা করতেই গুলি চালায়। এই ঘটনাকে নিয়ে যেভাবে রাজনীতি করা হচ্ছে, তাঁকে দুঃখজনক বলে বর্ণনা করেন অমিত শাহ।

অমিত শাহ স্মরণ করালেন মমতার ভাষণ

অমিত শাহ স্মরণ করালেন মমতার ভাষণ

এদিন শান্তিপুরে অমিত শাহ স্মরণ করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ। সে উত্তরবঙ্গই হোক কিংবা নন্দীগ্রাম প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার কথা বলেছিলেন মমতা। কোচবিহারের এক সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সিআরপিএফ যদি গণ্ডগোল করে তাহলে মহিলাদের দিয়ে ঘেরাও করতে হবে। পাশাপাশি প্রতিরোধে হাতা-খুন্তি, হাতের কাছে যা থাকবে তা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত এই মন্তব্য নিয়ে নির্বাচন কমিশন নোটিশও দেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে।

 মৃত্যুতেও তুষ্টিকরণ

মৃত্যুতেও তুষ্টিকরণ

এদিন অমিত শাহ অভিযোগ করেন মৃত্যু নিয়েও তুষ্টিকরণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শান্তিপুরে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি তিনি দেখেছেন।ষ উনি চারজনকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন, কিন্তু আনন্দ বর্মনকে নয়। প্রসঙ্গত একই কেন্দ্রের অফর একটি বুথে ভোট দিয়ে ফেরার পথে দুষ্কৃতীদের হামলায় প্রাণ যায় আনন্দন বর্মন। অমিত শাহ এদিন আনন্দ বর্মনেরর প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, আনন্দ বর্মনকে শ্রদ্ধাঞ্জলি দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত্যুতেও তুষ্টিকরণের অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, আনন্দ বর্মন যেহেতু রাজবংশী, সে তাঁর (মমতা) ভোট ব্যাঙ্ক নয়। তাই তাঁর মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি নেই।

শান্তিপুরে রোড শো অমিত শাহের

শান্তিপুরে রোড শো অমিত শাহের

এদিন শান্তিপুরে দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো করেন অমিত শাহ। সেখানে রাস্তার দুপাশে মানুষের ঢল লক্ষ্য করা গিয়েছে। কোথাও তিনি হাত নেড়েছেন, কোথাও তিনি ফুল ছুঁড়েছেন। শান্তিপুরের কর্মসূচি শেষ করে অমিত শাহ যান রানাঘাটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+