করোনার মধ্যেই বাংলায় পঙ্গপাল হানা, দার্জিলিংয়ে ঢুকে পড়েছে রাক্ষুসে পতঙ্গ
করোনার মধ্যেই বাংলায় পঙ্গপাল হানা, দার্জিলিংয়ে ঢুকে পড়েছে রাক্ষুসে পতঙ্গ
করোনা পরিস্থিতির মধ্যেই পঙ্গপালের দল হানা দিল বাংলায়। বিহার থেকে দার্জিলিংয়ে ঢুকে পড়েেছ পঙ্গপাল। ইতিমধ্যেই উত্তরপঙ্গে এই নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। লাখ লাখ পঙ্গপাল ধেয়ে আসছে তরাই ডুয়ার্সে িদকে। ৃহেক্টরের পর হেক্টর চায়ের বাগান নিমেষে শেষ করে দিতে পারে তারা। আতঙ্কে প্রহরগুণছে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার চাবাগানের মালিকরা।

পঙ্গপাল হানা বাংলায়
সেই আশঙ্কাই সত্যি হল। বিহার থেকে পঙ্গপালের দল ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে। দার্জিলিংয়ে লাখো লাখো পঙ্গপাল উড়ে আসছে বলে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিহারের ভাগলপুর, মতিহারি থেকে উড়ে আসছে এই পঙ্গপালগুলি। পঙ্গপাল প্রভাব ফেলতে পারে তরাই ডুয়ার্সেও। তাতে চা চাষের বিপুল ক্ষতির আশঙ্কা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুর দুয়ারের কয়েক হেক্টর চা চাষ ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে। ভরা বর্ষায় একাধিক ফস চাষ হয় উত্তরবঙ্গে। পঙ্গপাল হানায় চা চাষেরও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

নেপালেও হানা দেবে পঙ্গপাল
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দার্জিলিং হয়ে নেপালে ঢুকবে পঙ্গপালের দল। কাঠমান্ডু, নওয়াকোট, ধাদিং সহ একাধিক জায়গায় পঙ্গপাল হানা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সময় চাষ হয় নপালে। বর্ষার কারণে প্রায় সব জমিতেই ফসল ভরা। তারমধ্যে পঙ্গপাল হানা দিেল কয়েক ঘণ্টার মধ্যেই সেই ফলন্ত জমি একেবারে নিস্ফলা হয়ে যাবে বলে আশঙ্কা করছেন চাষিরা।

কী খায় পঙ্গপাল
কেন্দ্রীয় সরকারের কৃষি বিভাগের তরফে জানানো হয়েছে পঙ্গপাল সাধারণত ধান, গম, ডাল, সবজি, কলা গাছ নিমেষে খেয়ে সাফ করে দেওয়ার ক্ষমতা রাখে। এবং তাদের গতিও অস্বাভাবিক রকমের বেশি। ভারতের একাধিক রাজ্যে পঙ্গপাল হানা দিয়েছে।

গুরুগ্রামে পঙ্গপালের হানা
কয়েকদিন আগে গুরুগ্রামে হানা দিয়েছিল পঙ্গপালের দল। দিনের বেলায় আকাশ কালো করে ধেয়ে আসে পঙ্গপাল। বাসিন্দাদের জানলা দরজা বন্ধ করে রাখার সতর্কতা জারি করেছিল প্রশাসন। দিল্লির দিকে ধেয়ে যাচ্ছিল পঙ্গপালগুলি। পরে সেটা দিক পরিবর্তন করে বিহারে ঢুকে পড়ে।












Click it and Unblock the Notifications