Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে 'তোলাবাজি'! মারাত্মক অভিযোগ ফিরহাদের OSD এর বিরুদ্ধে

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে 'প্রতারণা'-'তোলাবাজি'! খোদ ফিরহাদ হাকিমের OSD এর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। শেক্সপিয়র থানায় এই বিষয়ে অভিষেক দফতরের তরফে একটি অভিযোগ জানানো হয়েছে। এমনকি ডিসি (ডিসি) সাউথের কাছেও অভিযোগের প্রতিলিপি পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

অভিযোগের (Abhishek Banerjee) ভিত্তিতে ইতিমধ্যে ঘটনার তদন্ত পুলিশ শুরু করেছে বলে খবর। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি কলকাতা পুলিশের তরফে।

firhad hakim and abhishek banerjee

  • Abhishek Banerjee: এক নজরে ঘটনা?

জানা যায়, ফিরহার হাকিমের OSD কালীচরন বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে। যেখানে ডায়মন্ডহারবারের সাংসদের নাম ব্যবহার করে সরকারি সুবিধা পাইয়ে দেওয়া হবে বলে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, কালীচরন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টাকা আদায় সহ আর্থিক প্রতারণার বিস্ফোরক অভিযোগ সামনে আসছে।

এই বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করে সাংসদের অফিস। অভিযোগের সত্যতা সামনে আসার পরেই কার্যত নড়েচড়ে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস। সেখানকারই এক আধিকারিক অয়ন ঘোষ এই বিষয়ে লিখিত অভিযোগ জানান স্থানীয় শেক্সপিয়র থানায়। পুলিশ সূত্রে খবর, খুব শীঘ্রই কালীচরন বন্দ্যোপাধ্যায়কে নোটিশ করা হতে পারে। এই বিষয়ে পুলিশের তরফে কিছু জানানো হয়নি।

তবে ঘটনায় কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, অভিযুক্ত কালী যে টাকা তোলে এই বিষয়ে আগেই অভিযোগ জানিয়েছিলাম। তপসিয়ায় সুবিশাল তৃণমূল ভবন তৈরির দায়িত্ব এই কালীকেই দেওয়া হয়েছে। যেখানে রেস্ট রুম, লাইব্রেরি রুম, কনফারেন্স হল সবটাই আছে। আর বিল্ডিং যিনি করছেন তাঁকে টাকা তুলে কালীকে পেমেন্ট করতে হচ্ছে বলে এদিন মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।

শুধু তাই নয়, কালীচরন বন্দ্যোপাধ্যায়ের সাতটি ফ্ল্যাট আছে। পার্থ চট্টোপাধ্যায়-অপার থেকেও বেশি বলেও এদিন দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক। এই বিষয়ে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। তাঁর দাবি, পুরো মন্ত্রীর বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীকে কেন জানানো হল না? প্রশ্ন বামনেতার।

তবে এই বিষয়ে কিছুই তেমন জানেন না বলে এদিন মন্তব্য করেছেন ফিরহাদ। তবে অভিযোগ থাকলে সেটা আগে তাঁকে কেন দেওয়া হল না তা নিয়ে কার্যত ক্ষুব্ধ। কলকাতা মেয়রের কথায়, আগে জানালে আমি তদন্ত করে দেখতাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+