শুভেন্দুর বিরুদ্ধে ৭২৫ কোটি টাকার দুর্নীতি! বিজেপি-যোগে অভিযোগ অখিল গিরির

শুভেন্দুর বিরুদ্ধে ৭২৫ কোটি টাকার দুর্নীতি! বিজেপি-যোগে অভিযোগ অখিল গিরির

শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে পাড়ি দিয়েছেন। তৃণমূলের বিরুদ্ধে প্রতি সভায় গর্জে উঠছেন। এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ করলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অখিল গিরি। শনিবার রামনগরে এক জনসভায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি।

৭২৫ কোটি টাকার দুর্নীতি শুভেন্দুর বিরুদ্ধে

৭২৫ কোটি টাকার দুর্নীতি শুভেন্দুর বিরুদ্ধে

অখিল গিরি বলেন, শুভেন্দু অধিকারী শুধু বিশ্বাসঘাতকই নন, তাঁর বিরুদ্ধে বিরাট দুর্নীতি ধরা পড়েছে। শুধু পরিবহন দফতরেই ৭২৫ কোটি টাকার দুর্নীতি ধরা পড়েছে। শুভেন্দু দল ছাড়ার পর এই প্রথম তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল। শুভেন্দুর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তোলা হল তৃণমূলের মঞ্চ থেকে।

শুভেন্দুর বিরুদ্ধে দুর্নীতি পাল্টা বিজেপির

শুভেন্দুর বিরুদ্ধে দুর্নীতি পাল্টা বিজেপির

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, শুভেন্দুর বিরুদ্ধে এই আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে এবার উভয়পক্ষের লড়াই জোরদার হবে। আদালত পর্যন্ত গড়াতে পারে এই অভিযোগ। তৃণমূল দুর্নীতির অভিযোগ সামনে নিয়ে আসায়, বিজেপিও পাল্টা দিয়েছে। বিজেরি দাবি, পরিকল্পনা করে শুভেন্দুকে মিথ্যা মামলায় ফাঁসাতে চলেছে তৃণমূল।

অখিল গিরির নিশানায় শুভেন্দু অধিকারী

অখিল গিরির নিশানায় শুভেন্দু অধিকারী

অখিল গিরি রামনগরের সভা থেকে শুভেন্দুর বিরুদ্ধে পরিবহণ কেলেঙ্কারির ছাড়াও একাধিক অভিযোগ এনেছেন। অখিল বলেন, শুভেন্দু বহু জায়গায় ফ্ল্যাট কিনেছেন। কলকাতায় পাঁচটি ফ্ল্যাট, কাঁথিতে চারটি ফ্ল্যাট। পরপর সব কেলেঙ্কারি বেরিয়ে আসছে। শুভেন্দুর আরও কীর্তিকলাপ সামনে আসবে।

নিজের দুর্নীতি নিয়েও বলো, শুভেন্দুকে খোঁচা

নিজের দুর্নীতি নিয়েও বলো, শুভেন্দুকে খোঁচা

অখিল গিরে বলেন, তৃণমূলে একাধিক পদ আঁকড়ে ছিলেন শুভেন্দু। ১০ বথর পাইলট কার, হুটার বাজিয়ে গাড়ি নিয়ে ঘুরেছ। সবসময় ৪০ জন পুলিশ পাহারায় ছিল। দল তোমাকে সবরকম সুযোগসুবিধা দিয়েছে। দলে খেয়ে বড় হয়েছো। তারপর বিদ্রোহী হয়ে তুমি দলকেই কালিমালিপ্ত করছ। দলের দুর্নীতি নিয়ে কথা বলছ, নিজের দুর্নীতি নিয়েও বলো।

শুভেন্দুর মিথ্যা মামলার আশঙ্কা রাজ্যপালকে চিঠিতে

শুভেন্দুর মিথ্যা মামলার আশঙ্কা রাজ্যপালকে চিঠিতে

শুভেন্দু রাজ্যপালকে লেখা চিঠিতে উল্লেখ করেছিলেন, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হতে পারে। অখিল গিরির অভিযোগের পর বিজেপি সেই আশঙ্কাই করছে। বিজেপিও জানিয়েছে, শুভেন্দুকে মিথ্যা মামলায় ফাঁসাতেই এই ধরনের অভিযোগের অবতারণা করা হয়েছে। এতদিন তৃণমূলে ছিলেন কোনও দুর্নীতি সামনে আসেনি, বিজেপিতে যোগ দিতেই দুর্নীতির অভিযোগ করা হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+