দরজা বন্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট! কমিশনে জমা পড়ল দ্বিতীয় রিপোর্ট

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার ঘটনায় মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আরও একবার রিপোর্ট জমা দিল কমিশনে।

নন্দীগ্রামে গিয়ে আক্রান্ত হতে হয়েছে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। এরপরেই ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি। ঘটনার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চার-পাঁচজন যুবক তাঁকে ঘিরে ধরে।

এবং জোরে গাড়ির দরজা বন্ধ করে দেয়। আর তাতেই আহত হন বলে দাবি রাজ্যের প্রশাসনিক প্রধানের। যদিও সেই দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। আদৌও লেগেছে কিনা তা নিয়েও ওঠে প্রশ্ন। এই অবস্থায় কমিশনের কাছে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানানো হয়। সেই মতো রিপোর্ট চাওয়া হয়।

জমা পড়ল দ্বিতীয় রিপোর্ট

জমা পড়ল দ্বিতীয় রিপোর্ট

কি ঘটেছিল ঘটনা। রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন। সেই মতো গত শুক্রবার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনে এই সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেন। কিন্তু সেই রিপোর্টে কমিশন সন্তুষ্ট হয় না বলেই জানা যায়। ফের নতুন করে মুখ্যসচিবের কাছে দ্বিতীয়বার রিপোর্ট চাওয়া হয়। আজ বুধবার সেই সংক্রান্ত রিপোর্টই জমা পড়ে। তাতেও দুর্ঘটনার তত্ত্বকেই মান্যতা দেওয়া হয়েছে। ফলে মুখ্যমন্ত্রীর ষড়যন্ত্রের তত্ত্ব খারিজ হয়ে গেল বলেই মনে করা হচ্ছে।

 হঠাৎ দরজা বন্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগে

হঠাৎ দরজা বন্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগে

যে রিপোর্ট মুখ্যসচিব জমা দিয়েছেন সেখানে স্পষ্ট দুর্ঘটনার তত্ত্ব লেখা রয়েছে। মুখ্যসচিবের তরফে দেওয়া রিপোর্ট বলছে হঠাৎ দরজা বন্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগে। মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে যাওয়ার সময় প্রচুর মানুষের ভিড় ছিল। আর মানুষের প্রবল চাপেই দুর্ঘটনা ঘটতে পারে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কিন্তু রিপোর্টে কোথাও স্পষ্ট উল্লেখ নেই, কী কারণে দরজা বন্ধ হল। কেউ দরজায় ধাক্কা দেওয়ার ফলে বন্ধ হয়েছিল কি না সেই সংক্রান্ত তথ্যও নেই।

পিলার ছিল রাস্তায়

পিলার ছিল রাস্তায়

যদিও রাস্তায় পিলার থাকার কথা রিপোর্টে উল্লেখ রয়েছে। আজ বুধবার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কমিশনে এই সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়েছেন। রিপোর্ট কমিশন খতিয়ে দেখার পরেই পরবর্তী ব্যবস্থা বলে জানা হিয়েছে।

আগে সিপিএম মারতো এখন বিজেপি

আগে সিপিএম মারতো এখন বিজেপি

বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন তিনি অভিযোগ করে বলেন যে, আগে সিপিএম মারতো এখন বিজেপি মারে। অর্থাৎ তাঁর পায়ে আঘাতের জন্যে ফের একবার বিজেপিকে দুষলেন নেত্রী। এবং এই ঘটনার পিছনে যে বিজেপিই রয়েছে তাও বোঝানোর চেষ্টা করলেন মমতা। গোপীবল্লভপুরে প্রথম জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, 'আগে আমাকে মারত সিপিএম, এখন মারে বিজেপি। সিপিএম-এর হার্মাদরাই এখন বিজেপি হয়েছে। তবে অত্যাচারের বদলে অত্যাচার নয়। আমরা শান্তির বাংলা গড়ব। এমনটাই মন্তব্য নেত্রী মমতার। তিনি বলেন, আমার মাথায়, কোমরে চোট রয়েছে। বেল্ট পড়ে ঘুরতে হয়। কিন্তু আপনাদের শক্তি আমাকে আরও শক্তি জোগাতে সাহায্য করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+