রাজনৈতিক প্রতিহিংসা বলছেন সৌগত, মুকুল, শুভেন্দু কেন গ্রেফতার নয়, প্রশ্ন কুণালের
রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে চায় বলে নোটিসে জানিয়েছে সিবিআই। নোটিস দেওয়া হয়েছে অভিষেকের শ্যালিকাকেও।
কয়লা-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রবিবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের একটি দল অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছয়।
রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে চায় বলে নোটিসে জানিয়েছে সিবিআই। নোটিস দেওয়া হয়েছে অভিষেকের শ্যালিকাকেও। আর্থিক লেনদেন সংক্রান্ত বেশ কিছু তথ্য পেয়েছে সিবিআই। আর তা পাওয়ার পরেই স্ত্রী এবং শ্যালিকাকে নোটিশ সিবিআইয়ের। ভোটের মুখে এই নোটিশ ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি। এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ শাসকদল তৃণমূলের। পালটা দিলীপ ঘোষের মন্তব্য ভয়ের কি আছে

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হচ্ছে
সিবিআই হানা প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হচ্ছে। প্রথমদিন থেকেই আক্রমণ করা হচ্ছে। কিন্তু প্রমাণ তাঁরা (পড়ুন বিজেপি) দেখাতে পারছে না। যথাযথ প্রমাণ দিক। আইনি পথে নিশ্চিয় লড়াই হবে বলে পালটা দাবি এই নেতার। একই সঙ্গে নারদা-সারদা নিয়ে কেন সিবিআই ব্যবস্থা এখনও নিচ্ছে না বলে অভিযোগ কুণালের। তিনি বলেন, সুদীপ্ত সেন চিঠি দিয়েছেন। সেখানে শুভেন্দু, মুকুলের নাম রয়েছে। কিন্তু কেন তাদের গ্রেফতার করা হচ্ছে না, প্রশ্ন তৃণমূল মুখপাত্রের। পাশাপাশি অবিলম্বে শোভন চট্টোপাধ্যায়কেও সিবিআইয়ের গ্রেফতার করা উচিত বলে মন্তব্য কুনালে। তাঁর মতে, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা করার জন্যে অভিষেকের বাড়িতে এভাবে সিবিআই পাঠানো হচ্ছে বলে দাবি কুণাল ঘোষের।

এখনও নোটিশ দিতে পারেনি সিবিআই, বলছেন সৌগত
সিবিআই গেলেও সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কিংবা শ্যালিকা কেউই বাড়িতে ছিলেন না সেই সময়। ফলে খালি হাতেই ফিরতে হয়েছে তাঁদের। যদিও ফের আসার সম্ভাবনা। এই প্রসঙ্গে সাংসদ সৌগত রায় বলেন, এটা জানাই ছিল। প্রতিহিংসা করবে। ভয় দেখাবে। তবে এই সমস্ত সিবিআই, ইডি দেখিয়ে তৃণমূলকে ভয় দেখানো যাবে না বলে দাবি বর্ষীয়ান এই সাংসদের। একই সঙ্গে তিনি আরও বলেন, নোটিশ এসেছে। আইনিভাবেই এই যোগ্য জবাব দেওয়া হবে বলে দাবি তাঁর। সৌগতবাবু বলেন, বিজেপির হাতে কোনও কিছু নেই। এমন যে কিছু একটা হবে তা জানাই ছিল। তবে আমরা এতে ভীত নই বলে দাবি সৌগিত রায়ের।

২০১৭ সালেই বলেছিলাম, বাবুল
২০১৭ সালেই এই প্রসঙ্গে আওয়াজ তুলেছিলাম। এরপর তো আমার নামে মামলা হয়েছে। এখন স্পষ্ট হচ্ছে। আগামিদিনে কান টানলে কোন মাথা আসবে সেটাই এখন দেখার।

নোটিশ পালটা নোটিশ!
বলা প্রয়োজন গত ৪৮ ঘণ্টা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা একটি মামলাতেই কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সমন জারি করে বিশেষ আদালত। যেখানে অমিত শাহকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আগামী সোমবার হাজিরার নির্দেশ। তৃণমূলের তরফে বলা হয়, প্রমাণ ছাড়াই প্রশ্ন তুলছে বিজেপি। সাহস থাকলে শাহের উপস্থিত হওয়া উচিত বলে মন্তব্য করে তৃণমূল। আজ রবিবার সিবিআই পৌঁছে গেল খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।












Click it and Unblock the Notifications