পেট্রোপণ্যের দাম কি কমাবেন মমতা, বিজেপির পর চিঠি লিখে চাপ বাড়ালেন অধীর
পেট্রোল ও ডিজেলের দাম সেঞ্চুরি করেছে দেশে। বাংলাও তার বাইরে নয়। পেট্রোলের দাম যখন ১১০-এর উপরে তখন কেন্দ্র সরকার ৫ টাকা শুল্ক কমিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছে। দাবি উঠেছে এবার রাজ্য ভ্যাট কমিয়ে স্বস্তি দিক সাধারণকে।
পেট্রোল ও ডিজেলের দাম সেঞ্চুরি করেছে দেশে। বাংলাও তার বাইরে নয়। পেট্রোলের দাম যখন ১১০-এর উপরে তখন কেন্দ্র সরকার ৫ টাকা শুল্ক কমিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছে। দাবি উঠেছে এবার রাজ্য ভ্যাট কমিয়ে স্বস্তি দিক সাধারণকে। অনেক রাজ্যই ভ্যাট কমিয়ে পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে। কিন্তু বাংলার তৃণমূল সরকার এখনও ভ্যাট কমায়নি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের কর কমানোর দাবিতে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

তবে বাংলা কেন পারবে না
কেন্দ্রীয় সরকার কর কমিয়ে পেট্রোপণ্যের দাম নিয়ন্ত্রণ করার পর বিজেপি আন্দোলন শুরু করেছে। তারপর প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী রাজ্যের পেট্রোলিয়াম পণ্যের উপর 'রাজ্য কর' কমানোর জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে তৃণমূলের উপর চাপ বাড়াচ্ছে। তিনি চিঠিতে লিখেছেন, ছত্তিশগড়, রাজস্থান, পঞ্জাব যদি ভ্যাট কমিয়ে পেট্রোপণ্যের দাম আরও নিয়ন্ত্রণ করতে পারে, তবে বাংলা কেন পারবে না।

অধীর চৌধুরী চিঠিতে কী লিখলেন
অধীর চৌধুরী চিঠিতে লিখেছেন, কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারগুলি পেট্রোলিয়ামের উপর আরোপিত করে কাটছাঁট করার উদ্যোগ নিয়েছে। সাধারণ মানুষের পক্ষে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সংসার চালানো সম্ভব নয়। নিত্যপ্রয়োজনীয় দামবৃদ্ধির জেরে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে। কিন্তু বাংলার সরকারের পক্ষ থেকে এখনও তেমন কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

বাংলার সাধারণ মানুষের জন্য এবার একটু ভাবুন
অধীর চৌধুরী আরও লেখেন, আপনিও বহু পাবলিক প্লাটফর্মে আওয়াজ তুলেছেন। কিন্তু জিনিসপত্রে দাম কমানোর জন্য এখনও পর্যন্ত জোরালো কিছু করেননি আপনি। কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারগুলি ভ্যাট কমিয়ে দিয়েছে পেট্রোলের উপর। সেক্ষেত্রে আপনার সরকার কেন সেই পথে হাঁটছে না। এবার আপনার সরকারের ভাবর সময় এসেছে। আপনার কাছে অনুরোধ আপনি বাংলার সাধারণ মানুষের জন্য এবার একটু ভাবুন।

কোন পথে হাঁটবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার?
অধীর চৌধুরী লেখেন, মুখ্যমন্ত্রীর কাছে আমার আর্জি এবার আমাদের রাজ্যেও পেট্রোল ও ডিজেলের উপর থেকে রাজ্য কর কমিয়ে দিন, এতে জ্বালানি তেলের দাম অনেকটাই কমবে। ফাঁকা আওয়াজ দিয়ে কোনও লাভ নেই। বাস্তবে পদক্ষেপ নিন। বাংলার মানুষের পাশে দাঁড়ান। অধীরের এই চিঠির পর এখন প্রশ্ন, কোন পথে হাঁটবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার?

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে নানা প্রশ্ন
এদিকে বিজেপির পক্ষ থেকে রাজ্যজুড়ে আন্দোলন শুরু করে দেওয়া হয়েছে। বিজেপিশাসিত একাধিক রাজ্য পেট্রোলের দাম কমিয়ে পদক্ষেপ নিয়েছে। কিন্ত পশ্চিমবঙ্গে কেন এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে নানা প্রশ্ন তুলেছেন বিজেপির নেতারা। তাঁরা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতিও নিয়ে নিয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications