জনগণের সমস্যা তুলতে দেওয়া হয়নি, সময়ের আগেই লোকসভার অধিবেশন স্থগিত নিয়ে বিস্ফোরক অধীর
জনগণের সমস্যা তুলতে দেওয়া হয়নি, সময়ের আগেই লোকসভার অধিবেশন স্থগিত নিয়ে বিস্ফোরক অধীর
লোকসভার (loksabha) অধিবেশন এদিন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হল। ১৯ জুলাই থেকে লোকসভার অধিবেশন শুরু হলেও, মূলত পেগাসাস (pegasus) ইস্যুতে প্রতিদিনই পণ্ড হয়েছে অধিবেশন। অন্যদিকে শুক্রবার পর্যন্ত অধিবেশন চলার কথা থাকলেও এদিন অধ্যক্ষ (speaker) ওম বিড়লা (om birla) লোকসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। তারপরেই সুর চড়িয়েছেন, লোকসভায় কংগ্রেসের (congress) নেতা অধীর চৌধুরী (adhir chowdhury)।

সরকার বধির ছিল
এদিন অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়ার পরে অধীর চৌধুরী সাংবাদিকদের সামনে বেশ কিছু বিষয় নিয়ে অভিযোগ করেন। তিনি বলেন, বিরোধীরা ক্রমাগত দাবি করে গিয়েছে পেগাসাস বিতর্ক নিয়ে আলোচনা করা হোক। কিন্তু তাতে সরকার যেন বধির হয়ে ছিল। লোকসভায় এই ইস্যু তুলতে দেওয়া হয়নি। কিন্তু এই বিষয় নিয়েই পৃথিবী ব্যাপী আলোচনা চলছে। তার মধ্যে যেমন ইজরায়েল রয়েছে, ঠিক তেমনই ফ্রান্স, জার্মানি এবং হাঙ্গেরিও রয়েছে।

জনগণের সমস্যা তুলতে দেওয়া হয়নি
লোকসভায় কংগ্রেসের দলনেতা অভিযোগ করেন, জনগণের সমস্যা তুলতে দেওয়া হয়নি। জ্বালানির মূল্যবৃদ্ধি, কৃষকদের সমস্যা, মুদ্রাস্ফীতি, টিকাকরণ নিয়ে আলোচনা করতে দেওয়া হয়নি। সরকার এইসব দাবি কানে না তুললেও সাত থেকে আট মিনিটের মধ্যে একএকটি বিল পাশ করিয়ে নিয়েছে।
বুধবার লোকসভার অধিবেশন দুদিন আগেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে দেওয়া হয়। যার জেরে এবারের বর্ষাকালীন অধিবেশনেরও সমাপ্তি হয়ে যায়। সূচি অনুযায়ী, লোকসভা চলার কথা ছিল ১৩ অগাস্ট পর্যন্ত। এদিন অধিবেশন শুরুর কিছুক্ষণের মধ্যেই অধ্যক্ষ অধিবেশন নিয়ে তাঁর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

মাত্র ২২ শতাংশ কাজ হয়েছে
অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, বর্শাকালীন অধিবেশনে আশা অনুযায়ী কাজ হয়নি। লোকসভার অধিবেশ চলেছে ২১ ঘন্টা ১৪ মিনিট। তিনি আরও বলেছেন আলোচনা এবং অন্য কাজের জন্য ৯৬ ঘন্টা বরাদ্দ ছিল। কিন্তু ৭৪ ঘন্টা ব্যবহার করা যায়নি। এবারের অধিবেশনে মাত্র ২২ ঘন্টা কাজ হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

২০ টি বিল পাশ হয়েছে
অধ্যক্ষ জানিয়েছে এবারের অধিবেশনে ২০ টি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। যার মধ্যে রয়েছে ১২৭ তম সংবিধান সংশাধনী বিল( এই বিলের মাধ্যমে ওবিসি সংরক্ষণের অধিকার রাজ্যগুলিকে ফিরিয়ে দেওয়া হয়েছে)। সদস্যরা ৩৩১ টি প্রশ্ন রেখেছিলেন, তার মধ্যে ৬৬ টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীরা ২২ টি বিবৃতি দিয়েছেন।












Click it and Unblock the Notifications