সারদাকাণ্ডে নাম জড়ানোয় মমতার তৃণমূল সরকারকে একহাত নিলেন অধীর চৌধুরী

সারদাকাণ্ডে নাম জড়ানোয় মমতার তৃণমূল সরকারকে একহাত নিলেন অধীর চৌধুরী

রবিবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সাংবাদিক বৈঠকে বলেন, রাজনৈতিক চালাকি এসব করে কিছু হবে না, সততার সঙ্গে রাজনীতি করি। বাংলার মুখ্যমন্ত্রী আমাদের দলের কর্মীদের এ মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, আমরা নাকি জনগনের শত্রু তাও বলেছে কিন্তু সব কিছু যখন ব্যার্থ হল তখন নতুন করে আমার বিরুদ্ধে সারদা চিটফান্ড মামলায় বলা হচ্ছে আমি নাকি টাকা নিয়েছি।

সারদাকাণ্ডে নাম জড়ানোয় মমতার তৃণমূল সরকারকে একহাত নিলেন অধীর চৌধুরী

কিন্তু আমি তাকে চিনলাম না, আমি চিনেছিলাম কাগজের মাধ্যমে। সারদা কান্ডের জন্য একটা স্পেশাল ইনভেসটিকেন টিম গঠন করা হয়েছিল এবং তাতে সব কিছু নথি নষ্ট করে দেওয়া হয়েছিল। আজকে এই নথি যারা নষ্ট করেছিল তাদের জন্য দিদি রাস্তা বসে ধর্না দিয়েছিল। আজকে নতুন অভিযোগ করা হচ্ছে সারদা কান্ডের টাকা নাকি দেওয়া হয়েছে।

সাংসদ ভবনে ও রাস্তা দাড়িয়ে সারদা-কাণ্ডের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। কিন্তু সারে সাত বছর পর যখন নির্বাচন সামনে আর কোন অভিযোগ তুলে অভিযোগ করা যাচ্ছে না, তখন নতুন কিছু অভিযোগ মানুষ কে খাওয়ানো যায় কিনা তা আজকে আমরা দেখতে পাচ্ছি। তিনি আরও বলেন, 'দিদির আইনজীবীরা এই বুদ্ধি দিয়ে আমাদের কলঙ্কিত করছে এবং কংগ্রেস বাম সকলকে জড়িত করছে।

জেল কর্তৃপক্ষ চিঠি দেওয়া পরে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী কে দেওয়া হল, তাই এটা হাস্যকর অভিযোগ তোলা হল। এই ঘটনা সোনার পর ভিক্টোরিয়া মেমোরিয়াল বাইরে যে ঘোরা গুলো আছে তারা হাসছে বলে কটাক্ষ করেন অধীর চৌধুরী। বাংলার তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস ও বামেরা জোট শক্তিশালী হচ্ছে, তৃতীয় শক্তি হিসেবে উঠে আসছে বাম ও কংগ্রেস জোট।

আজ হাজার হাজার মানুষ আমাদের সভা সমিতির মিছিলে আসছে। তৃতীয় শক্তিকে অঙ্কুরে বিনাশ করতে এই পদক্ষেপ গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে কটাক্ষ করেন অধীর চৌধুরী। দিদি রাজনীতি করুন, দিদি প্রস্তাব পাঠাচ্ছেন ভেতরে ভেতরে, দিদি একা বিজেপি কে রুখতে পাচ্ছেন না।' দিদি নরমে গরমে খেলছেন এবং আমাদের কে ভয় দেখাচ্ছেন বলে মন্তব্য করেন অধীর চৌধুরী।

দিদি ও প্রধানমন্ত্রী বিরুদ্ধে কথা বলি, সততার সঙ্গে কথা বলি। বর্তমানে বিপিএল মন্ত্রী হয়ে আছি, আজকে সরকার ছোট খাটো ব্যবসায়ীদের অধিকার করে নিয়েছে। কুৎসা দিয়ে অধীর চৌধুরী কে বদনাম রা যাবে না, ময়দানে দেখা হবে বলে মন্তব্য করেন অধীর চৌধুরী। অধীর চৌধুরী বলেন, আজ আর থেমে নেই ।

তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্ব বিস্ফোরণ হচ্ছে, এই দল খন্ড বিখন্ড হচ্ছে তার জন্য রাজিব বন্দ্যোপাধ্যায় মন্তব্য শুনছি। রাজিব বন্দ্যোপাধ্যায় হাওড়া জেলার তৃণমূল দলের তলয়াড়, আজকে চোর বটপার নেতাদের পরিনত হয়েছে। চোর ছাড়া কেও এই দলে আর কেও থাকবে না, তৃণমূল দলে যারা গিয়েছিলেন তারা নিজেদের ধান্দা জন্য গিয়ে ছিলেন।
লক্ষ্য হীন দিশা হীন একটা দল। তারা বুঝে গিয়েছেন আর সময় নেই তাই তারা চুরি করে কামিয়ে নিচ্ছে।

শুধুমাত্র ভোটের জন্য সব কিছু জলাঙ্জলী দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় গুরুং বিরুদ্ধে দোষারোপ করেছিল, যে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সন্ত্রাস বাদী আক্ষা দিয়ে পাহাড় ছাড়া করেছিল সেই পুলিশ এখন পাহারা দিয়ে পাহাড়ে নিয়ে যাচ্ছে। এই জন্য দিদি মনি রফা করেছেন।

দিদিভাই আজকে যেটা করছেন সেটা বাংলার সর্বনাশ করছেন। এই বাংলায় নীতী আর্দশ কোন দাম থাকবে না, বিমল গুরুং কোটের বিচার পর তাকে পাহাড়ে নিয়ে যেতে পারতেন বলে কটাক্ষ করেন অধীর চৌধুরী। পুলিশ আধিকারিক অমিতাভ মালিকেন দোষীরা কেও সাজা পেল না বলে কটাক্ষ করেন অধীর চৌধুরী। নির্বাচনে জন্য আলকায়দা থেকে দাউদ ইব্রাহিম সাথে বৈঠক করে নেবেন, আবার পাহাড় রক্তাক্ত হবে এবং এই ভয়ঙ্কর খেলা মুখ্যমন্ত্রী করছেন বলে কটাক্ষ করেন অধীর চৌধুরী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+