হিন্দুত্বে কে কতটা এগিয়ে প্রতিযোগিতা বিজেপি-তৃণমূলের, হাওড়ার ঘটনায় গর্জে উঠলেন অধীর
রামনবমী পালনের নামে হাওড়া হিংসা ছড়ানোর ঘটনায় তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, সারা বাংলায় মিছিল করে তৃণমূলও বিজেপির সঙ্গে ঘটা করে পালন করছে রামনবমী। এর মানে একটাই, তাদের মধ্যে হিন্দুত্বের প্রতিযোগিতা চলছে।

আমি মোদীর থেকে কম বড় হিন্দু নয়
অধীর চৌধুরী বলেন, হিন্দুত্বের মানসিকতায় কে কতটা বিশ্বাসী, তার প্রতিযোগিতা চলছে এখন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করতে চাইছেন, আমি মোদীর থেকে কম বড় হিন্দু নয়। মমতা-মোদীর দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে অধীর চৌধুরী বলেন, আজকে এত মন্দির তৈরি করার, চন্ডীপাঠ করার কারণটা কী?

আমরাও বিজেপির থেকে কম বড় হিন্দু নয়
অধীর বলেন, হাওড়ার রামনবমীকে নিয়ে এত বড় ঘটনা ঘটে গেল, কেন ঠেকানো গেল না এই ঘটনা? বরাবর যেখানে অশান্তি হয়, সেখানে পুলিশ কেন দেওয়া হল না আগে থেকে। আসলে আমরাও বিজেপির থেকে কম বড় হিন্দু নয়, সেটা প্রমাণ করার তাগিদই কাজ করেছে এই ঘটনার নেপথ্যে।

১৫ বছর ধরে ক্ষমতায় আছেন, কী তদন্ত করেছেন
অধীর চৌধুরী বলেন, কেন আজকে সাইলেন্ট থাকতে হবে? বাংলার মুখ্যমন্ত্রী দয়া দাক্ষিণ্য নিয়ে কেউ জন্মগ্রহণ করেননি বা বড় হয়নি। অধীরের প্রশ্ন, ১৫ বছর ধরে তো আপনি ক্ষমতায় আছেন, রাইটার্স বিল্ডিং অভিযানে নেমে কংগ্রেস কর্মীরা গুলি খেয়ে মারা গেলেন, শহিদ হলেন, তার কি তদন্ত হয়েছে?

নন্দীগ্রামে মানুষকে গুলি করে হত্যা, তদন্ত হয়নি
অধীর চৌধুরী আরও বলেন, সেদিন যারা গুলি করেছে তারাই আজকে নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে। নন্দীগ্রামে মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের কি কোনো সাজা হয়েছে? আজকে সেই সমস্ত পুলিশ আধিকারিকদের প্রমোশন দেওয়া হয়েছে চিরকুটে, তদন্ত কেন করেননি আপনি?

আজকে চোর হিসাবে যখন ধরা পড়েছেন...
অধীরের কথায়, আজকে চোর হিসাবে যখন ধরা পড়ে গিয়েছেন, তখন নজর ঘোরাতেই তৃণমূল এসব করছে। আপনার দায়িত্ব আপনি পালন করতে পারেননি। আপনি আপনার দলের চোর চোর ভাবমূর্তি তৈরি করে দিয়েছেন। আপনার সরকার যে নির্লজ্জ সরকার তা বলার অপেক্ষা রাখে না।

...তাই আমরা বলি চোরের মায়ের বড় গলা
তিনি বলেন, আমরা বলি চোরের মায়ের বড় গলা। আজকে বাংলার মুখ্যমন্ত্রীকে সেই ভূমিকাতে দেখতে পাচ্ছি আমরা। বিচারপতিকে হস্তক্ষেপ করতে হচ্ছে প্রতিটি বিষয়ে। এটা কি সরকারের ব্যর্থতা নয়। আজকে সারা বাংলাজুড়ে এই দুর্নীতি চক্র কতদূর গেছে, কবে তার সম্পূর্ণতা পাবে এটা আমাদের জানা নেই।

সিবিআইয়ের সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তা আমরা লক্ষ্য করছি
অধীর চৌধুরী বলেন, এত দীর্ঘ বিস্তৃত এই দুর্নীতির জাল, সেইসঙ্গে রাজনৈতিক সমীকরণে ইডি এবং সিবিআইয়ের সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তা আমরা লক্ষ্য করছি। তাতে এই দুর্নীতির অবসান কবে হবে, সেটাই দেখার। সেদিকেই তাকিয়ে রয়েছে গোচা বাংলা।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications