সৌমিত্রর অবস্থা অতি সঙ্কটজনক! চিকিৎসকরা প্রায় আশা ছেড়ে দিয়েছেন, উদ্বেগ
বাংলা চলচ্চিত্র জগতের প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থাও আরও আশঙ্কাজনক। কোনও চিকিৎসাতেই সাড়া দিচ্ছেন না তিনি। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা রাতে আরও অবনতি হয়েছে।
বাংলা চলচ্চিত্র জগতের প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থাও আরও আশঙ্কাজনক। কোনও চিকিৎসাতেই সাড়া দিচ্ছেন না তিনি। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা রাতে আরও অবনতি হয়েছে। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা আর বাড়ানো যাচ্ছে না। কোনও ওষুধই তাঁর কোনও কাজ করছে না।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সৌমিত্রবাবুকে ১০০ শতাংশ ভেন্টিলেশনে রাখা হয়েছে। তাতেও শরীরে অক্সিজেন মাত্রা বাড়ছে না। চিকিৎসকরা জানিয়েছেন শেষ চেষ্টা চলছে। পরিবারকে গোটা বিষয়টি জানানো হয়েছে। রবিবার ভোরেই মেয়ে পৌলমী পৌঁছে গিয়েছেন হাসপাতালে। উদ্বেগজনক অবস্থায় কাটছে তাঁর আত্নীয়-পরিজন ও তাঁর অগণিত অনুরাগীদের।
এদিন সকালে হাসপাতাল সূত্রে আরও জানিয়েছে, সৌমিত্রবাবুর স্নায়ুর সক্রিয়তা একেবারে তলানিতে পৌঁছে গিয়েছে। চিকিৎসকরা কার্যত স্বীকার করে নিয়েছেন পরিস্থিতি পুরো হাতের বাইরে চলে গিয়েছে। কোভিড এনসেফ্যালোপ্যাথির কারণেই সব চিকিৎসার উদ্যোগ ব্যর্থ হয়েছে। ৪০ দিন লড়াই করেই কোনওভাবেই সৌমিত্রবাবুর শারীরিক অবস্থার উন্নতি করা যায়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications