High Court: বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে বিক্ষোভ, ৯ আইনজীবীর বিরুদ্ধে হতে পারে কড়া পদক্ষেপ

বার কাউন্সিলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম কলকাতা হাইকোর্ট পরিদর্শন করার পর যে রিপোর্ট দিয়েছে। তাতেই এই সুপারিশ করা হয়েছে বলে খবর।

বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে বিক্ষোভের ঘটনায় ৯ আইনজীবীর বিরুদ্ধে কড়া হতে পারে। বার কাউন্সিল অব ইন্ডিয়ার পক্ষ থেকে সেই ৯ আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের সুপারিশ করা হয়েছে। বার কাউন্সিলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম কলকাতা হাইকোর্ট পরিদর্শন করার পর যে রিপোর্ট দিয়েছে। তাতেই এই সুপারিশ করা হয়েছে বলে খবর।

 ৯ আইনজীবীর বিরুদ্ধে পদক্ষেপের সুপারিশ

৯ আইনজীবীর বিরুদ্ধে পদক্ষেপের সুপারিশ

বিচারপতি রাজশেখর মান্থার এজলাসের বিক্ষোভের ঘটনায় এবার ৯ আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের সুপারিশ। বার কাউন্সিল অব ইন্ডিয়ার ফ্যাক্স ফাইন্ডিং টিম নাকি এই সুপারিশ করেছে। তবে কোন ৯ আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের সুপারিশ করা হয়েছে তা স্পষ্ট করে জানানো হয়নি। মনে করা হচ্ছে এই তথ্য গোপন করা হচ্ছে। এবার যদি সত্যি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে সেই রিপোর্ট গোপন রাখা হয়েছে।

 কলকাতা হাইকোর্টে ফ্যাক্ট ফাইন্ডিং টিম

কলকাতা হাইকোর্টে ফ্যাক্ট ফাইন্ডিং টিম

বিচারপতি রাজশেখর মান্থার বিরুদ্ধে বিক্ষোভ জারি রেখেছে আইনজীবীদের একাংশ। এখনও তার এজালাসে যাচ্ছেন না তাঁরা। সরকারি আইনজীবীদের এই বিক্ষোভ নজিরবিহীন বলে দাবি করে বার কাউন্সিলে অভিযোগ জানিয়েছিলেন কয়েকজন আইনজীবী। সেই অভিযোগের পরেই হাইকোর্টের পরিদর্শনে এসেছিলেন বার কাউন্সিলের ৩ সদস্যের কমিটি। তাঁরা কথা বলেছেন বার অ্যাসোসিেয়শনের সভাপতি এবং সম্পাদকের সঙ্গে। কথা বলেছেন হাইকোর্টের রেিজস্ট্রার জেনারেলের সঙ্গে। তারপরেই গত ১৭ তারিখ রিপোর্ট জমা দিয়েছেন তাঁরা। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখেছেন তাঁরা। তারপরেই রিপোর্ট তৈরি করেছেন।

বিচারপতি মান্থার এজলাস বয়কট

বিচারপতি মান্থার এজলাস বয়কট

হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থার বিরুদ্ধে বিক্ষোভ জারি রেখেছেন হাইকোর্টের আইনজীবীদের একাংশ। তাঁরা এজলাসে ঢুকে বিক্ষোভ না দেখালেও কোনও মামলার শুনানিতে হাজিরা দিচ্ছে না। যার জেরে পিছিয়ে যাচ্ছে একাধিক মামলার শুনানি। শুক্রবার একটি মামলার শুনানিতে হাইকোর্টে রাজশেখর মান্থার এজলাসে আসেন অ্যাডভোটেক জেনারেল। তিনি আইনজীবীদের মামলার শুনানিতে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। বিচারপতি নিজেও এই নিয়ে মামলা শুনানি দীর্ঘায়িত হচ্ছে বলে মন্তব্য করেছেন।

তুমুল বিক্ষোভ হাইকোর্টে

তুমুল বিক্ষোভ হাইকোর্টে

বিচারপতি রাজশেখর মান্থার বিরুদ্ধে বিক্ষোভে সোচ্চার আইনজীবীদের একাংশ। তাঁর এজলাসে রীতিমত ধস্তাধস্তি হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন আইনজীবীরা। এমনকী তাঁর এজলাসে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। শেষে আদালত অবমাননার রুজ জারি করেন বিচারপতি মান্থা। তারপরে এজলাসের সামনে থেকে বিক্ষোভ ওঠে। কিন্তু তাঁর এজলায় বয়কটে অনড় রয়েছেন আইনজীবীদের একাংশ। বিচারপতি মান্থান নামে পোস্টারও দেওয়া হয়েছে হাইকোর্টে। এমনকী বিচারপতি মান্থার বাড়ির সামনেও পোস্টার দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+