রান্নায় জলের বদলে অ্যাসিড! মেদিনীপুরে আশঙ্কাজনক অবস্থায় পরিবারের ৬, ঘটনা কী? জানুন

একটু ভুলের কারণে ঘাটালে ঘটে গেল এক ঘটনা। অল্পের ভুলের কারণে যে কত বড় বিপদ হতে পারে তার এক জলজেন্ত উদাহরণ উঠে এল ঘাটাল থেকে। পশ্চিম মেদিনীপুরে ঘাটালের রত্নেশ্বরবাটি গ্রামে এক মহিলা জল ভেবে রান্নায় ঢেলে দিয়েছিলেন অ্যাসিড। সেই খাবার খাবার পরে অসুস্থ হয়ে পড়েন পরিবারের সকলে। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

সেই গ্রামের বাসিন্দা সন্নু সন্ন্যাসী। তিনি একজন রূপোর কারিগর। সেই কারণেই বাড়িতে অ্যাসিড রাখা ছিল। রবিবার দুপুরে বাড়ির মহিলারা রান্না করার সময় অ্যাসিডকে ভুলকরে জল ভেবে রান্নায় ঢেলে দিয়ে খাবার বানিয়ে ফেলেছিলেন। আর সেই খাবার খেয়েই পরিবারের সমস্ত মানুষ অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থা হয় সেই পরিবারের তিনজন শিশু। তারপরেই রবিবার সন্ধ্যা নাগাদ তাড়াতাড়ি করে অসুস্থ হয়ে পড়া সবাইকেই ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানায়, তিনজনের মধ্যে একটি বাচ্চা গুরুতরভাবে অসুস্থ। পরে পরিবারের ছ'জনকে রবিবার রাতে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

পরিবারের এক মহিলা জানান, " দিদি জানেন না। তিনি নতুন এসেছেন। এবার উনি রান্নায় কী করেছেন সেটা উনিই যানেন। তিনটে বাচ্চা রয়েছে।"

খাবার খেয়ে এরকম অসুস্থ হওয়ার ঘটনা আগেও অনেক ঘটেছে। এটা এমন নতুন কিছু নয়। কখনও পানীয় জল থেকে মানুষ অসুস্থ হয়েছে আবার কখনও খাবার খেয়েও এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু পরিবারের সকলে খাবার খেয়ে একসাথে এরকম অসুস্থ হওয়ার ঘটনাযা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আগেও রাজ্যের বিভিন্ন জায়গা থেকেই খাবার খে অসুস্থ হওয়ার এরকম ঘটনা সামনে এসেছে। কিন্তু পশ্চিম মেদিনীপুরের ঘটালে ঘটে যাওয়া এই ঘটনা সত্যিই ভয়ঙ্কর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+