এবার মুখ্যমন্ত্রীর পরিবারে করোনার হানা! আক্রান্ত হয়ে হাসপাতালে বিধাননগরের ডেপুটি মেয়র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে করোনার হানা। আক্রান্ত হয়েছেন ভাইপো তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। সোমবার রাতেই তাঁকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে করোনার হানা। আক্রান্ত হয়েছেন ভাইপো তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। সোমবার রাতেই তাঁকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে বাইপাসের ধারে হাসপাতালে ভর্তি হয়েছেন বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়।

অসুস্থতা থেকে কোভিড টেস্ট

অসুস্থতা থেকে কোভিড টেস্ট

সূত্রের খবর অনুযায়ী, বেশ কয়েকদিন ধরে রুজিরার শরীরে বেশ কিছু উপসর্গ দেখা দিচ্ছিল। এরপরে সোমবার তাঁর করোনা পরীক্ষা করা হয়। রাতের মধ্যেই রিপোর্ট হাতে আসলে জানা যায় রুজিরা করোনা পজিটিভ। রাতেই তাঁকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

উদ্বেগে পরিবার

উদ্বেগে পরিবার

অভিষেক, রুজিরার পুত্র সন্তানটি খুব ছোট। অন্যদিকে মেয়ে আজানিয়াও ছোট। ফলে তাঁদের মা সংক্রমিত হওয়ায় উদ্বেগ বেড়েছে পুরো পরিবারে।

বিধাননগরের ডেপুটি মেয়র ভর্তি হাসপাতালে

বিধাননগরের ডেপুটি মেয়র ভর্তি হাসপাতালে

এদিকে করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়। কয়েকদিন ধরেই উপসর্গ ছিল তাঁর। সোমবার রিপোর্ট আসে। তারপরে রাতেই তাঁকে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

তৃণমূলে করোনা সংক্রমণ

তৃণমূলে করোনা সংক্রমণ

রাজনীতিকদের মধ্যে করোনা সংক্রমণ যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। তার মধ্যে তৃণমূলের জন প্রতিনিধিদের মধ্যে অনেকেই আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে দুই বিধায়কের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন ফলতার তমোনাশ ঘোষ এবং এগরার সমরেশ দাস। ইতিমধ্যেই যাঁরা করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরে গিয়েছেন, তাঁরা হলেন, সুজিত বসু., সৌমেন মহাপাত্র, জটু লাহিড়ী, দুলাল দাস, রুকবানুর রহমান। দিন দুয়েক আগে করোনায় আক্রান্ত হয়ে বাইপাসের বেসরকারি হাসপাতালে ভর্তি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+