উন্নয়নের কাজে হাত বাড়িয়েছে 'বাংলার যুবশক্তি'! ৬ লক্ষ যুব যোদ্ধাকে কুর্ণিশ অভিষেকের
উন্নয়নের কাজে হাত বাড়িয়েছে 'বাংলার যুবশক্তি'! ৬ লক্ষ যুব যোদ্ধাকে কুর্ণিশ অভিষেকের
আন্তর্জাতিক যুব দিবসে প্রত্যেককে শুভেচ্ছা জানালেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও যেসব যুবক যুবতীরা পশ্চিমবঙ্গ এবং ভারতের মূল্যবোধ ও সংবিধানের প্রতি আনুগত্য দেখিয়েছেন, তাঁদের প্রতি উৎসর্গ করেছেন।

আজকের যুবকরা যা করেন, সেটাই পরবর্তী প্রজন্মকে পথ দেখায়
এক টুইটার বার্তায় অভিষেক বলেছেন, আজকের যুবকরা যা করেন, সেটাই পরবর্তী প্রজন্মকে পথ দেখায়। পাশাপাশি উদ্যোমী যুবসম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে আন্তর্জাতিক যুব দিবসকে তাঁদের প্রতি উৎসর্দ করেছেন।

বাধা দিতে হবে সংস্কৃতি ধ্বংসকারীদের
অপর এতটি টুইটে অভিষেক বলেছেন, আমাদের সবাইকে সেই শক্তিকে প্রতিহত করতে হবে, যারা বাংলার সংস্কৃতি ধ্বংস করতে চায়।

৬ লক্ষ যুব যোদ্ধাকে কুর্ণিশ
যেভাবে করোনা ও আম্ফান পরিস্থিতিতে বাংলার যুবশক্তি এগিয়ে এসেছে এবং উন্নয়নের কাজে হাত বাড়িয়েছে, তাতে ৬ লক্ষ যুবযোদ্ধাকে কুর্ণিশ জানিয়েছেন তিনি।

আগামী দিনে ১০ লক্ষ যুবযোদ্ধা নিযুক্ত করার লক্ষ্যমাত্রা
যুব তৃণমূলের তরফ থেকে আগামী দিনে ১০ লক্ষ যুবযোদ্ধা নিযুক্ত করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। পাশাপাশি কন্যাশ্রী দিবসে কন্যাশ্রীদের যুবযোদ্ধা হিসেবে নিযুক্ত করা হবে।












Click it and Unblock the Notifications