মমতার আগেই দিল্লিতে অভিষেক! ২০২৪-এর লক্ষ্যে বিরোধী ঐক্য গঠনে তৎপরতা

বিজেপি বিরোধী ঐক্যে শান দিতে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদের বাদল অধিবেশনের সময় দিল্লি সফরে যাওয়ার পরিকল্পনা করেছেন। তার আগে ২০২৪-কে টার্গেট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে যাচ্ছেন।

বিজেপি বিরোধী ঐক্যে শান দিতে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদের বাদল অধিবেশনের সময় দিল্লি সফরে যাওয়ার পরিকল্পনা করেছেন। তার আগে ২০২৪-কে টার্গেট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে যাচ্ছেন। পেট্রোপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে লোকসভায় মোদী সরকারের বিরুদ্ধে তৃণমূলের আন্দোলনে নেতৃত্ব দিতে পারেন অভিষেক।

মমতার আগেই দিল্লিতে অভিষেক! ২০২৪-এর লক্ষ্যে বিরোধী ঐক্যে জোর

তবে রাজনৈতিক মহল মনে করছে, শুধু আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্যই নয়, বিজেপিবিরোধী নেতৃত্বের সঙ্গে স্ট্র্যাটেজি বৈঠক করতেই তিনি দিল্লি যাচ্ছেন। একুশের ভোটযুদ্ধে তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন, যেভাবে মোদী-শাহকে বিট করেছেন, তারপর দিল্লির রাজনীতিতেও তাঁর মুখ হয়ে ওঠার সোপান তৈরিই ছিল।

মোদী-শাহ-নাড্ডারাই অভিষেককে আক্রমণ করে তাঁর গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন জাতীয়স্তরে। তারপর অভিষেক কঠিন লড়াইয়ের পর তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব। অভিষেকের নেতৃত্ব তৃণমূল চাইছে ভিনরাজ্যে সংগঠনকে মজবুত করে তুলতে।

জ্বালানির মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে বিজেপিকে বিঁধতে স্ট্র্যাটেজি তৈরি করছে তৃণমূল। আর সেই বিরোধিতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে এখন জাতীয় রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। পাশাপাশি উৎসাহ তৈরি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিরোধী ঐক্য তৈরিতে কতখানি সদর্থক ভূমিকা তৈরি করেত পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+