শুভেন্দুর নিশানায় কোন 'ভাইপো'! অমিত শাহের দিকে তির ঘুরিয়ে দিলেন অভিষেক
শুভেন্দুর নিশানায় কোন 'ভাইপো'! অমিত শাহের দিকে নিশানা ঘুরিয়ে দিলেন অভিষেক
ভাইপো ইস্যুতে ফের আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhishek banerjee)। এদিন ডায়মন্ডহারবারের সভা থেকে অভিষেক বলেন, এত ভয় কিসের যে নাম নিতে পারে না। ভাইপো ইস্যু তিনি সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (amit Shah) দিকে ঘুরিয়ে দেন। শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) নাম করে মানুষের জীবন নিয়ে সওদা করার অভিযোগ করেন তিনি।

ভাইপো শব্দে আপত্তি
বিজেপি নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মুখে আনেন না। অমিত শাহ থেকে কৈলাশ বিজয়বর্গীয় সবাই ভাইপো বলেই সম্বোধন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিয়েই শুভেন্দু অধিকারীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো বলেই আক্রমণ শানিয়েছেন। বলেছেন তোলাবাজ ভাইপো হঠাও। যা নিয়ে এদিন অভিষেক প্রশ্ন করেন , এত ভয় কিসের যে নাম নিতে পারে না।

ভাইপো নিশানা অমিত শাহের দিকে
এদিনের ডায়মন্ডহারবারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো নিশানা অমিত শাহের দিকে ঘুরিয়ে দেন। তিনি বলেন, শুভেন্দু অধিকারী অমিত শাহকে বড় দাদা বলেছেন। তাহলে ভাইপো কে। তবে এই ব্যাপারে তিনি জয় শাহের নাম করেননি। অভিষেক বলেন, সীমান্তে গরু পাচার, কয়লা চুরির কথা বলা হচ্ছে। কিন্তু সীমন্তে তো সীমান্তরক্ষী বাহিনী রয়েছে। সেই সীমান্ত রক্ষী বাহিনী কেন্দ্রের কোনও মন্ত্রীর অধীনে। তিনি বলেন, কয়লা মন্ত্রী পীযুষ গোয়েল। আর কয়লা পাহারা দেওয়ার কথা সিআইএসএফ। সেই সিআইএসএফও অমিত শাহের অধীনে।

মমতার নখের যোগ্য নয়
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ঘাস যত কাটবে, তত বাড়বে। কাটলেই কচি ঘাস বেরোবে। তাই কেউ দল ছেড়ে গেলে অসুবিধার কোনও কারণ নেই। কটাক্ষ করে তিনি বলেন, পদ্ম ফুল কেটে রাখলে শুকিয়ে যায়। বিজেপির অবস্থা হবে সেরকম। কেননা কেউই মমতার নখের যোগ্য নয়। শুভেন্দু অধিকারীকে পাল্টা তোলাবাজ বলে আক্রমণ করেন অভিষেক। বলেন, নারদায় শুভেন্দু অধিকারীকে কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছে, তাঁকে দেখা যায়নি। তাঁর পিছনে ইডি, সিবিআই, আয়কর দফরকে লাগিয়ে কাঁচকলা হবে বলে কটাক্ষ করেন ডায়মন্ডহারবারের সাংসদ।

শুভেন্দু অধিকারীকে আক্রমণ
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে দলের মধ্যে থাকা করোনার মতো উপসর্গহীন বেইমান বলে আক্রমণ করেন। এব্যাপারে শুভেন্দু অধিকারীর স্বীকার করা ২০১৪ সাল থেকে অমিত শাহের সঙ্গে তাঁর যোগাযোগের কথাও উল্লেখ করেন। তবে শুভেন্দু অধিকারী অভিযোগ পূর্ব মেদিনীপুরে উন্নয়ন না হওয়ার অভিযোগে বিশেষ আমল দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এদিনের সভা থেকে তিনি ফের কৈলাশ বিজয়বর্গীয়কে বহিরাগত এবং দিলীপ ঘোষকে গুণ্ডা বলে আক্রমণ করেন।












Click it and Unblock the Notifications