তোলাবাজ তুমি! নাম নিয়ে শুভেন্দু অধিকারীকে শিরদাঁড়াহীন, পাল্টিবাজ বলে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
তোলাবাজ ভাইপো হটাও! শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) স্লোগানের জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)। ডায়মন্ডহারবারের সভা থেকে তিনি শুভেন্দু অধিকারীকে তোলাবাজ বলে আক্রমণ করেন। তিনি বলেন, শুভেন্দ
তোলাবাজ ভাইপো হটাও! শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) স্লোগানের জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)। ডায়মন্ডহারবারের সভা থেকে তিনি শুভেন্দু অধিকারীকে তোলাবাজ বলে আক্রমণ করেন। তিনি বলেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর তফাৎ মেরুদণ্ডে। ইভিএম-এ ক্ষোভের জবাব দিতে আহ্বান জানিয়েছেন তিনি।

তোলাবাজ ভাইপো হঠাও
তোলাবাজ ভাইপো হঠাও। ১৯ ডিসেম্বর শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিয়ে এই স্লোগান তুলেছিলেন শুভেন্দু অধিকারী। দল ছাড়ার অন্যতম কারণ যে ভাইপো তা তিনি স্পষ্ট করে দিয়েছিলেন। এরপরে কখনও পূর্বস্থলী, কখনও কাঁথি, একই স্লোগান তুলেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, আস্তে আস্তে, কয়লা চোর, বালি চোরে ধরা পড়ছে।

তোলাবাজ তুমি, বললেন অভিষেক
শুভেন্দু অধিকারীর তোলাবাজ ভাইপোর পাল্টা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তিনি নারদাতেও নেই, সারদাতেও তিনি। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, শুভেন্দু অধিকারীকে নারদায় কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছে। শুভেন্দু অধিকারী নারদার পাশাপাশি রোজভ্যালিও অভিযুক্ত বলে দাবি করেন অভিষেক।

শিড়দাঁড়াহীন, পাল্টিবাজ
অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীকে শিড়দাঁড়াহীন, পাল্টিবাজ বলেও আক্রমণ করেন। অভিষেক বলেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর তফাৎ মেরুদণ্ডে। শুভেন্দু অধিকারী মেরুদণ্ডকে বিক্রি করে দিয়েছেন বলে দাবি করেছেন অভিষেক। তিনি বলেন, তাঁর পিছনে ইডি, সিবিআই, আয়করকে লাগিয়ে কোনও লাভ হবে না। তারা কাঁচকলা করবে বলেও কটাক্ষ করেন অভিষেক।

তৃণমূলের সভায় লোক বেশি
এদিন নিজের কেন্দ্র ডায়মন্ডহারবারের কেল্লার মাঠে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভায় তিনি বলেন, বিজেপির সভায় মেরে কেটে লোক হয়েছিল ৪৫০ থেকে ৫০০ জন। কিন্তু তাঁর সভায় তিল ধারনের জায়গা নেই। তিনি বলেন, কলকাতা থেকে গাড়ি বোঝাই করে নয়, এই সভায় ২ টি বিধানসভা কেন্দ্রের তিনটি ব্লক থেকে লোক এসেছে।
১০ ডিসেম্বর জেপি নাড্ডার কনভয়ে হামলা প্রসঙ্গে অভিষেক বলেন, হামলা ছিল পূর্ব পরিকল্পিত। তিনি প্রশ্ন করেন, তাঁর কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে কখনও কি দেখেছেন, মিনিবাস কিংবা মোটরবাইক থাকে। এব্যাপারে তিনি বিজেপি নেতা রাকেশ সিং-এর নাম তোলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাবেশে আসা মানুষজনের উদ্দেশ্যে বলেন, যদি কোনও ক্ষোভ থাকে তাহলে তা ইভিএম-এ প্রকাশ করুন। যতদিন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ততদিন ভয় পাওয়ার কোনও কারণ নেই বলেও মন্তব্য করেন অভিষেক।












Click it and Unblock the Notifications