আপের জয় অহঙ্কারের হার, মোদীকে খোঁচা মমতার
কলকাতা, ১০ ফেব্রুয়ারি : দিল্লিতে আম আদমি পার্টিকে ভোট দেওয়ার জন্য জনসাধারণের কাছে সরাসরি আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে আপের এই বিপুল জয়তে যে তিনি খুশি হবেন তা অত্যন্ত স্বাভাবিক। আর তাই দিল্লির চিত্রটা পরিষ্কার হতেই আপের সমর্থনে তবে বিজেপির প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে টুইটারে বার্তা দিলেন মমতা।
আরও পড়ুন : দিল্লি রায়: ইতিহাস গড়ল আপ, দিল্লি কংগ্রেসমুক্ত, দুই অঙ্কেও পৌঁছল না বিজেপি
আরও পড়ুন : দিল্লিবাসীর কাছে আপকে ভোট দেওয়ার আহ্বাণ মমতার! হঠাৎ কেন এই আপ-প্রীতি?
দিল্লিতে আপের এই রেকর্ড গড়া জয়কে 'অহঙ্কারের বড় হার' বলে ব্যাখ্যা করেছেন। নিজের টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "এই জয় মানুষের জয় ও অহঙ্কারের বড় হার এবং যারা রাজনৈতিক গৃহবিবাদ তৈরি করছে, মানুষের মধ্যে হিংসার প্রচার করছে তাদের হার।"

আপের উদ্দেশ্যে মমতা অভিনন্দনবার্তা টুইট করে বলেন, "এই বড় জয়ের জন্য আমার অভিনন্দন সকল দিল্লি ভোটারদের জন্য, আপ কর্মীদের এবং নেতাদের, খুব ভাল কাজ করেছেন, আমার শুভেচ্ছা রইল, আমরা খুব খুশি।"
এর পরেই মমতা বলেন, "বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে দিল্লির নির্বাচন একটা বড় মোড় এনেছে। দেখিয়ে দিয়েছে, গণতন্ত্রে রাজনৈতিক গৃহবিবাদের কোনও জায়গা নেই। দেশে এই পরিবর্তনের প্রয়োজন রয়েছে।"
আপের জয়ে স্বভাবতই ২০১৬-য় বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে মনে কিছুটা বল পেল তৃণমূল কংগ্রেস। সারা দেশ জুড়ে সেভাবে বিভিন্ন জায়গায় গেরুয়া ঝড় উঠেছিল এবং রাজ্যেও বিজেপি তড়তড়িয়ে উঠে আসছিল তাতে চিন্তায় পড়েছিল তৃণমূল। তাতে আবার গোদের উপর বিষফোঁড়া সারদা কাণ্ড। দিল্লির নির্বাচন তৃণমূলকে কিছুটা হলেও২০১৬-য় ক্ষমতায় ফিরে আসার নৈতিক সমর্থন দিল।
-
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের












Click it and Unblock the Notifications